মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

ধর্ষণের হাত থেকে ৬ বছরের শিশুকে বাঁচালো বাঁদরের দল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

এক শিশুকে ধর্ষণের মতো নারকীয় অপরাধ থেকে বাঁচালো একদল বাঁদর। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করতে গিয়েছিল এক ব্যক্তি। যৌন হেনস্থা করতে পারলেও ওই বাঁদরের দলের হানায় ওই ব্যক্তি পালিয়ে যেতে বাধ্য হয়। তবে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ভারতের উত্তরপ্রদেশের মিরাটের বাগপাতে এই ঘটনা ঘটেছে বলে শিশুকন্যার পরিবার জানিয়েছে।

এদিকে, রোববার (২২শে সেপ্টেম্বর) ওই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, ওই শিশুকন্যার পরিবার যে অভিযোগ দায়ের করেছে তার ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। শিশুকন্যাটি যখন খেলছিল তখন ওই আগন্তুক ব্যক্তি মেয়েটিকে লোভ দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে যায়। পরে তাকে যৌন হেনস্থা করতে থাকে। এ সময় বাঁদরের দল এসে হাজির হয়। পরিস্থিতি বেগতিক দেখে ওই ব্যক্তি শিশুকন্যাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। শিশুটি বাড়িতে পৌঁছে পরিবারকে সব ঘটনা জানায়। তখনই জানা যায় বাঁদরের দল প্রাণ বাঁচিয়েছে ওই শিশুটির।

আরো পড়ুন : ১৮ বছর ধরে প্রতিবেশীর বিদ্যুৎ বিল দিয়েছেন তিনি!

এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। মেয়েটির বাবা বলেন, ‘‌আমার মেয়ে বাড়ির বাইরে খেলছিল। তখন ওই অভিযুক্ত ব্যক্তি ওখানে আসে আর মেয়েকে নিয়ে যায়। ওই ব্যক্তি নিকটবর্তী সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। আমার মেয়েকে সরু রাস্তা দিয়ে নিয়ে যায়। তাকে চিহ্নিত করা গিয়েছে। ওই ব্যক্তি আমার মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে। যদি বাঁদরের দল ওখানে না আসত তাহলে আমার মেয়েকে এখন মৃত অবস্থায় মিলত।’‌

জানা যায়, এ ঘটনায় স্থানীয় মানুষজনও সাহায্যের হাত বাড়িয়েছে। সকলেই এই ঘটনার নিন্দা করছে। আর বাঁদরের দলের প্রশংসা করছে। একটি জন্তু যদি শিশুর প্রাণ বাঁচাতে পারে তাহলে একজন মানুষ কেমন করে এতটা নারকীয় হয়?‌ উঠছে এমন প্রশ্ন। 

এস/ আই.কে.জে/

ধর্ষণ শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250