সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ

শাহী গরম মশলা বানান ঘরেই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

সামনে ঈদ আসছে। রান্নাঘরের কাজ এরইমধ্যে গুছিয়ে ফেলছেন গৃহিণীরা। বাজারের মশলা খেতে না চাইলে বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন গরম মশলা। অনেকে এর উপকরণ কিংবা পরিমাণ জানেন না বলে বানাতে পারেন না। তবে খুব সহজে শাহী গরম মশলা বানান ঘরেই। চলুন জানি কিভাবে তৈরি করবেন শাহী গরম মশলা-

যা যা লাগবে 

শুকনো ধনে- ২ চা চামচ

গোটা জিরা- ১ চামচ

মৌরি- ২ চামচ

লবঙ্গ- ৫ থেকে ৬টি

কালো গোলমরিচ- ৫ থেকে ৬টি

বড় এলাচ- ২টি

স্টার ফুল- ১টি

ছোট এলাচ- ৬ থেকে ৭টি

জায়ফল- অর্ধেক টুকরো 

দারুচিনি- ৩ ইঞ্চি কাঠি

কাশ্মীরি শুকনো মরিচ- ৩টি (অথবা মরিচ গুঁড়া ১ চা চামচ)

আরো পড়ুন : মাছের ডিমের মজাদার রেসিপি

পোস্ত- আধা চামচ

কালোজিরা- ১ চা চামচ

শুকনো হলুদ- ১ টুকরো (অথবা হলুদ গুঁড়া ১ চা চামচ) 

হিং- আধা চামচ

রক স্লট- এক চামচ

তেজপাতা- ২টি

প্রণালি 

প্রথমে একটি লোহার বা ননস্টিক প্যান নিয়ে গ্যাসে গরম করে সব মশলা দিয়ে ৭ থেকে ৮ মিনিটের জন্য আস্তে আস্তে টেলে নিন। এসময় চুলার আঁচ কমিয়ে রাখবেন। ঠিকমতো ভাজা হলে মশলার সুঘ্রাণ বের হবে।  

হালকা ঠান্ডা হলে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন। মিহি করে গুঁড়ো করে নিতে হবে। একটি এয়ার টাইট জারে রেখে দিন। এই মশলা কয়েকমাস ব্যবহার করতে পারবেন। মাংস বা কাবাবজাতীয় খাবারে গরম মশলা ব্যবহারে স্বাদ হবে অতুলনীয়। 

এস/ আই.কে.জে

রেসিপি শাহী গরম মশলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250