শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

ডাকসু নির্বাচনে ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে, আজ মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর, সকাল ৮টা থেকে)। ভোটের সময় শুরু হওয়ার আগে থেকেই কেন্দ্রগুলোর বাইরে দেখা গেছে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিচ্ছেন ভোটাররা।

আটটি কেন্দ্রের মধ্যে ভূতত্ত্ব বিভাগে ভোটগ্রহণ শুরু হয়েছে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পর।

এ সময় ফাঁকা ব্যালট বাক্স এনে গণমাধ্যম ও পোলিং এজেন্টকে দেখান কেন্দ্রটির ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তারা। দেরি করা সময় পরে পুষিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। এটি কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র। এখানে ভোটার ৪ হাজার ৪৪৩ জন।

এ সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের ভিপি বা সহসভাপতি পদে দাঁড়ানো প্রার্থী আবিদুল ইসলাম খান এবং সাদিক কায়েমকে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখতে দেখা গেছে।

উল্লেখ্য, আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

এবার ভোটারদের মোট সংখ্যা ৩৯ হাজার ৭৭৫। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন। এর আগে ২০১৯ সালে সর্বশেষ ভোট অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের স্বাধীনতার পর অষ্টম ভোট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাতে ৩৮তম ভোট।

এবারের ডাকসু নির্বাচনে প্রতি ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দেবেন।

জে.এস/

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250