সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

রাফায় অভিযান: মার্কিন উদ্বেগ আমলে নিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসরায়েল রাফায় তাদের পরিকল্পিত অভিযান নিয়ে আমেরিকার উদ্বেগকে আমলে নেবে। হোয়াইট হাউস সোমবার (পহেলা এপ্রিল) এই কথা জানিয়েছে।

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় যুদ্ধে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি প্যালেস্টাইনি আশ্রয় নিয়েছে। রাফায় ইসরায়েলের স্থল অভিযানের পরিকল্পনা এবং গাজায় ব্যাপক বেসামরিক প্রাণহানি নিয়ে ইসরায়েলের সাথে তার মূল সমর্থনকারী আমেরিকার টানাপোড়েনের প্রেক্ষিতে হোয়াইট হাউস একথা জানিয়েছে। 

এক বিবৃতিতে হোয়াইট হাউস সোমবার বলেছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের অংশগ্রহণে দু’ঘন্টার ভিডিও কনফারেন্সের আলোচনায় উভয়পক্ষ রাফা নিয়ে একটি গঠনমূলক কার্যক্রমে পৌঁছেছে। 

আরো পড়ুন: পাকিস্তানে ঈদ হতে পারে ১০ই এপ্রিল

এতে আরো বলা হয়, আমেরিকা রাফায় অভিযান নিয়ে তাদের উদ্বেগ ব্যক্ত করেছে। ইসরায়েল এই উদ্বেগ আমলে নিতে রাজি হয়েছে।

ইসরায়েলের পক্ষে আলোচনায় অংশ নিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি এবং কৌশলগত বিষয়কমন্ত্রী রন ডার্মার। এই আলোচনার সূত্র ধরে আগামী সপ্তাহে উভয়পক্ষ মুখোমুখি বৈঠকে বসবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, রাফায় অভিযান নিয়ে আলোচনার জন্যে ইসরায়েলের ওয়াশিংটনে প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল। কিন্তু সম্প্রতি য্দ্ধুবিরতি বিষয়ক জাতিসংঘের নিরাপত্তা বৈঠকের প্রস্তাবে আমেরিকা ভেটো না দেয়ায় তেলআবিব সেই সিদ্ধান্ত বাতিল করে।

এইচআ/ 

আমেরিকা ইসরায়েল রাফাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250