শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাত বিয়ে করা কুষ্টিয়ার সেই রবিজুল মানব পাচার মামলায় গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

মানব পাচার মামলায় সাত বিয়ে করা কুষ্টিয়ার সেই রবিজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (২০শে জুলাই) সকালে জেলার খোকসা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা–পুলিশ।

এর আগেও রবিজুলের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ ওঠে। সে সময় রবিজুল পলাতক থাকলেও তার বাবা আয়নাল ও স্ত্রী মোছা. রুবি খাতুনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, লিবিয়ায় থাকার সময় এলাকার তরুণ-যুবকদের সেখানে নিয়ে যাওয়ার মাধ্যম হিসেবে কাজ করতেন রবিজুল। দেশে আসার পরও এই কাজ করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে টাকা লেনদেন ও মানব পাচারের অভিযোগ ওঠে। এ নিয়ে থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে। এরপর থেকে তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়।

আরও জানা গেছে, রবিজুল কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ আশপাশের বিভিন্ন জেলার গ্রামের যুবক–তরুণদের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় পাঠাতেন। পাঠানোর পর চক্রের সদস্যরা লিবিয়াতে কষ্টে থাকার ভিডিও ধারণ করে তা সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের কাছে পাঠাতেন এবং মোটা অঙ্কের টাকা দাবি করতেন। এসব অভিযোগে একাধিক মামলা হলে পুলিশ রবিজুলকে গ্রেপ্তার করে।

জে.এস/

কুষ্টিয়া মানবপাচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250