রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে *** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ফাইল ছবি

মোংলা বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু হয়েছে। মঙ্গলবার (২৮শে মে) সকাল থেকে পুরোপুরি কার্যক্রম শুরু হয়।

ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করায় মোংলা বন্দরকে ১০ নং মহাবিপদ সংকেত থেকে নামিয়ে স্থানীয় সতর্ক সংকেত ৩ দেখিয়ে যেতে বলা হয়েছে। এর ফলে মোংলা বন্দর  তাদের নিজস্ব অ্যালার্ট ৪ নং থেকে ১ নং এ নামিয়ে বন্দরের পণ্য উঠা নামার কাজ শুরু করেছে।

বন্দরের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান মুন্সি গণমাধ্যমকে জানান, বন্দর চ্যানেলে অবস্থানরত বিদেশি জাহাজসমূহ নিরাপদে রয়েছে। জেটি এরিয়ায় সংরক্ষিত শেড, ওয়্যার হাউজ এবং ইয়ার্ডে রাখা গাড়ি, মেশিনারিজ ও কন্টেইনারগুলো নিরাপদে রয়েছে। বন্দর জেটিতে অপারেশনাল কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।বাতাসের বেগ কিছুটা তীব্র এবং নদী উত্তাল থাকার কারণে মোংলা বন্দরের ভিটিএমআইএস এর মাধ্যমে চ্যানেলের নৌযানসমূহকে নিরাপদে থাকার নির্দেশনা প্রদান করা হচ্ছে। পর্যাপ্ত প্রস্তুতি ও নিরাপত্তার কারণে মোংলা বন্দর ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে।

আরো পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের রাতে মোবাইলের আলোয় জন্ম নিলো দুই নবজাতক

এর আগে আবহাওয়া অফিস মোংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করলে সেখানে পণ্য উঠানামার কাজ বন্ধ রাখা হয়।

এইচআ/  

মোংলা বন্দর ঘূর্ণিঝড় রেমাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250