মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী *** ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা *** ‘শান্তি আলোচনার’ মধ্যেও ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল *** জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৯০ টাকা *** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে জিজ্ঞাসাবাদে ৫ দিন রিমান্ড চাইবে ডিবি

পশ্চিম তীরে ইহুদি স্যাটলারদের হামলা, খ্রিষ্টধর্মীয় নেতা ও কূটনীতিকদের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

#

পশ্চিম তীরের তায়বেহ শহরে বিশ্বের বিভিন্ন দেশের খ্রিষ্টধর্মীয় নেতা ও কূটনীতিকরা। ছবি: এএফপি

পশ্চিম তীরের খ্রিষ্টান অধ্যুষিত তায়বেহ শহরে সম্প্রতি ইহুদি স্যাটলারদের হামলা বেড়ে যাওয়ায় তাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন খ্রিষ্টধর্মীয় নেতা ও কূটনীতিকরা। গতকাল সোমবার (১৪ই জুলাই) ইসরায়েল অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড পশ্চিম তীরের ওই শহরে যান ব্রিটেন, রাশিয়া, চীন, জাপান, জর্ডান, ইউরোপীয় ইউনিয়নসহ ২০টিরও বেশি দেশের প্রতিনিধিরা।

সে সময় তারা ইহুদি স্যাটলারদের তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সফরকালে তায়বেহ শহরের এক গির্জার কাছে সম্প্রতি স্যাটলারদের আগুন লাগানোর ঘটনার তীব্র নিন্দা জানান গ্রিক অর্থোডক্স চার্চের ধর্মীয় নেতা তৃতীয় থিওফিলো এবং লাতিন চার্চের ধর্মীয় গুরু পিয়েরবাতিস্তা পিজ্জাবালা।

তারা বলেন, আগুন লাগার সময় ফিলিস্তিনি সম্প্রদায়ের পক্ষ থেকে সহযোগিতার জন্য আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। এক পৃথক বিবৃতিতে গ্রিক অর্থোডক্স চার্চ ও লাতিন চার্চের ধর্মীয় নেতা এবং জেরুজালেমের গির্জার প্রধানরা ওই ঘটনার তদন্ত দাবি করেন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান, ইহুদি স্যাটলারদের যাতে জবাবদিহির আওতায় আনা হয়।

ইহুদিদের হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250