মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কে অনলাইনে আছে যেভাবে বুঝবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

পরিবার থেকে বন্ধু, অফিস কলিগ থেকে শুরু করে আরও নানান ধরনের গ্রুপে যুক্ত থাকেন হোয়াটসঅ্যাপে। মেটার মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে আসছে। গ্রুপের জন্যও নানান ফিচার যুক্ত করছে সংস্থাটি।

অনেক সময় হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপে মেসেজ দিলেন কিন্তু যাকে দেখাতে চান কিন্তু সে হয়তো অনলাইনে নেই। কিন্তু সত্যিই তিনি অনলাইনে নেই নাকি ইচ্ছা করেই দেখছে না বুঝে নিতে পারবেন এক ক্লিকেই। গ্রুপে কে কে অনলাইনে আছে তা জানা যাবে সহজেই।

এমনই এক নতুন ফিচার শিগগির যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। গ্রুপের কতজন মেম্বার অনলাইনে রয়েছেন, সেই সংখ্যা গ্রুপ চ্যাটের উপরের বারে ফুটে উঠবে। যে কেউ সহজে দেখে নিতে পারবেন। গ্রুপ অ্যাডমিন থেকে মেম্বার সবারই সুবিধা হবে।

আরো পড়ুন : শীতে ফ্রিজে বরফ জমছে? সহজেই সমাধান করবেন যেভাবে

ওয়েববিটাইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ‘গ্রাহকদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট ইন্টারফেসে বেশ কিছু পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে বলে মনে হচ্ছে।’ জানানো হয়েছে, এর ফলে মেসেজিং অ্যাপের লুকেও কিছু বদল আসতে পারে।

অ্যান্ড্রয়েড ২.২৪.২৫.৩০ আপডেটের জন্য লেটেস্ট হোয়াটসঅ্যাপ বিটাকে ধন্যবাদ। গুগল প্লে স্টোরেই পাওয়া যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি, গ্রুপ চ্যাটের জন্য হোয়াটসঅ্যাপ একটি অনলাইন কাউন্টার ফিচার চালু করেছে।

বিটা টেস্টাররা এই ফিচার পরীক্ষা করে দেখছেন। গ্রুপ চ্যাটের উপরে অ্যাপ বারে কতজন গ্রুপ মেম্বার অনলাইনে রয়েছে, সেই সংখ্যা ফুটে উঠছে। আগে অ্যাপ বারে গ্রুপ সদস্যদের নাম এবং তাদের কার্যকলাপের সারাংশ দেখানো হতো।

মেটা এখন অ্যাপ বারে সেটাকে বদলে অনলাইনে থাকা সদস্যদের সংখ্যা দেখাচ্ছে। যেসব সদস্য প্রাইভেসি সেটিংসে অনলাইন স্ট্যাটাস ভিজিবিলিটি বন্ধ করেছেন, তাদের অনলাইনে থাকা সদস্য সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না। রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে ইউজারদের প্রাইভেসিকেই অধিক গুরুত্ব দিচ্ছে হোয়াটসঅ্যাপ। সেই জন্য তারা অনলাইনে থাকলেও গোনায় ধরা হবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/কেবি


হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250