বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক *** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা *** সাবেক মন্ত্রী রেজাউল করিমের ২ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ *** গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে থাকা ক্লিনিকের রোগীদের মধ্যে আতঙ্ক *** আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী *** নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের লীগের হামলা, নিহত ২ *** আদালত প্রাঙ্গণে আইনজীবী সোহাগের ওপর হামলা ও গ্রেপ্তার, নিন্দা জানাল পেশাজীবী মানবাধিকার পরিষদ *** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

শীতে ফ্রিজে বরফ জমছে? সহজেই সমাধান করবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরমকালে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে রাখতে হয়। শীতেও ঠিক তেমন কমিয়ে রাখা জরুরি। শীতকালে পরিবেশের তাপমাত্রা গরমের চেয়ে অনেকটাই কম থাকে। শীতে সব খাবার ফ্রিজে রাখার প্রয়োজনও থাকে না। তবে দেখা যায়, শীতে তাপমাত্রা ঠিক না রাখার কারণে ফ্রিজে বরফ জমে যায়।

ফ্রিজের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি অতিরিক্ত বরফ জমে যাওয়া। অনেকের ফ্রিজে প্রায়ই বরফের মোটা লেয়ার পড়ে যায়। ফলে ফ্রিজে রাখা জিনিসগুলো প্রয়োজনের সময় বের করা খুবই কষ্ট হয়ে যায়।

ফ্রিজে অতিরিক্ত বরফ জমার বেশ কয়েকটি কারণ আছে। আপনার ফ্রিজটিতে যদি থার্মোস্টেট সঠিক তাপমাত্রায় না থাকে তাহলে অতিরিক্ত বরফ জমতে পারে। অন্তত ১৫ দিনে একবার ফ্রিজের থার্মোস্টেটটি পরীক্ষা করুন। যদি না থাকে তবে তা ইনস্টল করুন।

সমস্যার সমাধান কীভাবে করবেন-

>> ফ্রিজগুলোর যা ফ্রোস্ট টাইপ তাতে সাধারণ বরফ জমা স্বাভাবিক। কিন্তু ফ্রিজের অনেক সমস্যা অসতর্কতার কারণেই হয়। সর্বপ্রথম যে বিষয়টি তা হলো সঠিক স্থানে ফ্রিজ বসানো। কিচেনে যদি এক্সহস্ট সিস্টেম ভালো না থাকে তবে ফ্রিজটি যেন কিচেনে না রাখা হয়। দেওয়াল থেকে পর্যাপ্ত দূরত্ব রেখে ফ্রিজের অবস্থান নির্বাচন করুন। এতে ফ্রিজের কম্প্রেসার সহজে ঠান্ডা হতে পারে।

>> ফ্রিজের একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। তাই অতিরিক্ত জিনিস রাখা মানে নতুন ঝক্কির সৃষ্টি করা। প্রথমত, এই কারণে ফ্রিজের ভেতরে বাড়তি তাপ সৃষ্টি হবে। যার ফলে ফ্রিজের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হবে। তাই কখন খাবার ঠান্ডা হবে না তো আবার কখনো বরফ জমে যাবে।

>> ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ করা হয় না এবং ময়লা হাতেই ফ্রিজটি বারবার খেলা হয়। ফ্রিজ একটি যন্ত্র, এতে ঠান্ডা পরিবেশ যেমন তৈরি হয় তেমনি প্রতিবার দরজা খোলার কারণে কিছু তাপমাত্রা বেড়ে যায় এবং পুনরায় ঠান্ডা হতে সময় লাগে।

আরো পড়ুন : শীতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন জানা আছে কি?

জমা পরিষ্কারের সহজ উপায় জেনে নিন-

>> প্রথমেই ফ্রিজের পাওয়ারটি আনপ্লাগ করুন এবং কিছু সময় অপেক্ষা করুন যাতে বরফগুলো কিছুটা নমনীয় হয়। হালকা গরম পানি স্প্রে করতে পারেন। তবে একেবারে ঢেলে দিবেন না।

>> এরপর ফ্রিজ থেকে অনেক পানি ড্রেইন করবে। তাই ফোম অথবা পুরোনো কাপড় দিয়ে ফ্রিজের চারপাশ ঘিরে ফেলুন। তাতে কাজ অনেক সহজ হবে। নাহলে এই পানি সারা ঘরে ভরে যাবে। যা পরবর্তীতে পরিষ্কার করা খুবই কঠিন।

>> পানিগুলো অনেক সময় দূর্গন্ধযুক্ত হয় তাই মাস্ক ও গ্লাভস পরে কাজে করুন। খুব বেশি সময় নেওয়া যাবে না দ্রুতই বরফগুলো ফ্রিজের সঙ্গে বরফ সরানোর একটা চামচের মতো থাকে সেটি দিয়ে পরিষ্কার করুন।

>> পরিষ্কার করা হয়ে গেলে যতদূর সম্ভব ভেতরটা একেবারে মুছে ড্রাই করে ফেলুন।

>> এবার খালি অবস্থায়ই ফ্রিজটি প্লাগ ইন করে সচল করুন। ৩০ মিনিট পর ধীরে ধীরে জিনিসপত্র রাখতে শুরু করুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে/


ফ্রিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250