শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অসুস্থ বুদ্ধিপ্রতিবন্ধী নারী ইউএনও’র বাসায়, স্বজনদের যোগাযোগের অনুরোধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

মানুষ তো মানুষের জন্যেই। মানুষের জন্য মানুষের মানবিকতা দেখানোর কতো ঘটনা আমাদের জানা! আজ আরেকটা ঘটনার কথা জানা হোক।

বুদ্ধিপ্রতিবন্ধী অসহায় এক নারী প্রসব–পরবর্তী শারীরিক জটিলতায় অসুস্থ ছিলেন। তার সদ্যোজাত শিশুটিও মারা গেছে। এমন অবস্থায় গত কয়েকদিন ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন অজ্ঞাত পরিচয়ের ওই নারী।

খবর পেয়ে মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ওই নারীকে নিজ বাসায় নিয়ে গেছেন নবাবগঞ্জের উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম। তিনি ওই নারীকে পরিবার বা স্বজনদের কাছে পৌঁছে দিতে চান।

দিলরুবা ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বুদ্ধিপ্রতিবন্ধী এই নারী শুধু নিজের নাম জেমি বলতে পারেন। আর বাড়ির কথা জিজ্ঞেস করলে জবাবে গাজীপুরের টঙ্গীর কথা জানান। এর বাইরে আর কোনো তথ্য দিতে পারছেন না। তাকে স্বজনদের কাছে পৌঁছে দিতে চাই।’

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সামসুল ইসলাম খান বলেন, ‘ওই প্রতিবন্ধী নারীর সন্তানের শ্বাসকষ্ট শুরু হলে মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হয়। এরপর বিকেলে শিশুটি মারা যায়।’

এদিকে ওই নারীকে স্বজনদের কাছে পৌঁছে দিতে বুধবার (১৯শে ফেব্রুয়ারি) সকালে সংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছেন ইউএনও দিলরুবা ইসলাম।

তিনি বলেন, ‘ওই নারীকে দেখে মানসিক প্রতিবন্ধী মনে হয়নি। তাকে হাসপাতাল থেকে নিয়ে আমার সরকারি বাসায় রেখেছি।’ তিনি ওই নারীর পরিবার বা স্বজনদের নবাবগঞ্জ ইউএনও কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

হা.শা./কেবি

ইউএনও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250