শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি’, প্রেম নিয়ে জয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৫ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন জয়া আহসান। ঈদের ‘তাণ্ডব’, ‘উৎসব’-এর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুই সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’।

সিনেমার প্রচার উপলক্ষে কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমা ছাড়াও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশি অভিনেত্রী। এই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা বিস্তারিত জানিয়েছেন। এ ছাড়া জানিয়েছেন বিয়ে নিয়ে ভাবনা।

আপনার জীবনে বিশেষ কেউ আছেন কি না—সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’ নাম না বললেও জয়া জানান, তার ‘বিশেষ মানুষ’ সিনেমা–দুনিয়ার কেউ নন। তবে সিনেমার কারও সঙ্গে সম্পর্কে জড়াবেন না, এটা তার সচেতন সিদ্ধান্ত ছিল না। হয়ে গেছে।

তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর...। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়; সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি; এগুলো কিছু মনে করে না। আমাকে কাজ করতে দিচ্ছে। এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’

সঙ্গীর কোন একটা বিষয় পছন্দ করেন—এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘সে অনেক শান্ত।’ সঞ্চালক তখন বলেন, ‘আপনিও তো খুব শান্ত।’ জয়া তখন বলেন, ‘হ্যাঁ, সে জন্যই হয়তো আমি তাকে পছন্দ করেছি।’

বিশেষ মানুষকে বিয়ে করবেন কি না—এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা—এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি (বিয়ে নিয়ে)।’

এরপর সঞ্চালক জানতে চান, ‘তাহলে কি আপনি বিয়ের জন্য তৈরি নন?’ জয়া বলেন, এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয়। তার ভাষ্যে, ‘আমার আসলে একটা ভীতি আছে, একটা ভয় কাজ করে।’

এটা কি অতীত সম্পর্কের তিক্ততার জন্য—উত্তরে জয়া বলেন, ‘হতেই পারে। আমারও সেটাই মনে হয়।’ সাক্ষাৎকারে জয়া জানান, আরও কিছু সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে কথা চলছে। তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চান না।

জে.এস/

জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250