বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার *** নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

আফ্রিকান সাহিত্যবিষয়ক মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কেইন প্রাইজ’ কর্তৃপক্ষ তদন্ত করে দেখেছে, তাদের পুরস্কারজয়ী ছোটগল্পটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখা হয়নি। ফলে এ বছরের ১০ হাজার পাউন্ড (১৬ লাখ ৫০ হাজার টাকা) অর্থমূল্যের পুরস্কার বিজয়ী হিসেবে বহাল থাকছেন জিম্বাবুয়ের লেখক সিমবারাশে কুন্দিজেজা।

আজ বৃহস্পতিবার, ১২ নভেম্বর বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সাময়িকী দ্য আটলান্টিকে প্রকাশিত একটি প্রতিবেদনের পর পুরস্কৃত গল্পটি এআই ব্যবহার করে লেখা হয়েছে বলে অভিযোগ ওঠে। ‘ইয়েট অ্যানাদার লিটারারি প্রাইজউইনার সিমস টু বি এআই’ শিরোনামের ওই প্রতিবেদনে দাবি করা হয়, কুন্দিজেজার পুরস্কারজয়ী গল্প ‘দ্য ব্লু ফাইটার’ পুরোপুরি এআই দিয়ে তৈরি।

কেইন প্রাইজের ট্রাস্টি বোর্ডের চেয়ার এলাহ ওয়াকাটামা বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিস্তারিত তদন্ত করা হয়েছে। তদন্তে স্পষ্ট হয়েছে, গল্পটি একজন মানুষই লিখেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের বিস্তৃত তদন্তে প্রমাণ স্পষ্ট—দ্য ব্লু ফাইটার মানুষের লেখা।’

আটলান্টিকের ওই প্রতিবেদনে সাংবাদিক ভাউহিনি ভারা দাবি করেছিলেন, প্যাংগ্রাম নামের একটি এআই শনাক্তকারী সফটওয়্যারে গল্পটি পরীক্ষা করে সেটিকে শতভাগ এআই-নির্মিত হিসেবে পাওয়া গেছে। গল্পটির বিষয়বস্তু এক বালক ও তার পরিবারের আর্থিক দুরবস্থা।

তবে অভিযোগ অস্বীকার করেছিলেন কুন্দিজেজা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিশেষ করে, আফ্রিকান লেখকদের অনেকে প্রশ্ন তোলেন, অশ্বেতাঙ্গ লেখকদের বিরুদ্ধেই কি এ ধরনের অভিযোগ বেশি তোলা হচ্ছে?

ওয়াকাটামা জানান, তদন্তে লেখক ছাড়াও ২০২৬ সালের বিচারকমণ্ডলী ও যে সাময়িকীতে গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল, সেই ‘শ্যালো টেলস রিভিউ’-এর সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। পাশাপাশি লেখকের তৈরি গল্পের বিভিন্ন খসড়ার মেটাডেটা স্বাধীন বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয়েছে। এই বিশ্লেষণ পরিচালনা করেন একজন সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ।

এ বছর সাহিত্য পুরস্কারে এআই ব্যবহারের অভিযোগ ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজজয়ী ত্রিনিদাদের লেখক জামির নাজিরের বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে। অন্যদিকে, ফ্রান্সের মর্যাদাপূর্ণ গনকুর পুরস্কার থেকে নিজের নাম প্রত্যাহার করেন কানাডীয়-হাইতীয় লেখক থেলিসন ওরেলিয়েন। তার প্রথম উপন্যাসে এআই ব্যবহারের অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন।

গত অক্টোবরের শুরুতে পুরস্কার জয়ের পর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কুন্দিজেজা জানান, গত বছর ঘানায় দক্ষিণ আফ্রিকার কবি ভানগিলে গানতশোর একটি কবিতা শুনে তিনি অনুপ্রাণিত হন। কবিতাটিতে তার বাবার মাছের অ্যাকুয়ারিয়াম তৈরির প্রতি প্রবল আগ্রহের কথা ছিল। এর সঙ্গে ২০০২ সালের দিকে জিম্বাবুয়ের অর্থনৈতিক সংকট শুরুর সময়কার নিজের জীবনের কিছু অভিজ্ঞতা মিলিয়ে গল্পটি লিখেছেন তিনি।

সিমবারাশে কুন্দিজেজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250