রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন *** সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ ঢালাও: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

পুষ্টিতে ভরপুর বেল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের দেশের অতি জনপ্রিয় একটি ফল বেল। বিশেষ করে বেলের শরবত খেলে পাওয়া যায় প্রশান্তি। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী। শরবত ছাড়াও পাকা বেল এমনি খেতেও ভীষণ মজা। এছাড়া কাঁচা বেল বিভিন্ন পদ্ধতিতে খেলে মিলবে স্বাস্থ্য উপকারিতা। তবে অনেকেই আছেন এই ফলটি খেতে পছন্দ করেন না। বেলের স্বাস্থ্য উপকারিতা জানলে এ ফলটি খেতে উৎসাহী হবেন সবাই।

চলুন তাহলে জেনে নেওয়া যাক বেলের উপকারিতা-

বিশেষজ্ঞদের মতে, বেলে রয়েছে হাজারও পুষ্টিগুণ। সুস্বাস্থ্যের জন্য আমাদের বেল খাওয়া একান্ত জরুরি। বেলে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-সি, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়ামসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান।

উপকারিতা

১. বেল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বেলে আছে ফেনোলিক কম্পাউন্ড নামক অ্যান্টিঅক্সিডেন্ট।

২. এটি শরীরের ফ্রি-রেডিকেল দূর করে এবং বার্ধক্যের ছাপ পড়তে দেয় না।

৩. কাঁচা বেল সেদ্ধ করে শরবত বানিয়ে বা পাকা বেলের শরবত খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়।

৪. বেলের ফাইবার খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। এতে হজমশক্তির উন্নতি হয়।

৫. পাকা বেলে রয়েছে আলসার উপশমকারী উপাদান। যাদের এ সমস্যা আছে, তারা বেলের শরবত খেলে উপকৃত হবেন।

৬. যাদের পাইলস, এনাল ফিস্টুলা ইত্যাদি মলদ্বারের রোগ আছে তাদের জন্য বেল ভীষণ উপকারী।

আরো পড়ুন : সর্দি-কাশি হলে যেসব খাবার না খাওয়াই ভালো

৭. পাকা বেলে রয়েছে মেথানল নামক উপাদান, যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। বেলের শরবত খেলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়া পাকা বেল রক্ত শুদ্ধ করতে সাহায্য করে।

৮. বেল ভিটামিন-সি এর একটি উৎস। তাই এটি খেলে ভিটামিন-সি এর অভাবজনিত রোগ, যেমন স্কার্ভি প্রতিহত হয়।

৯. বেলে আছে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। এটি যক্ষা নিরাময়ে ভূমিকা রাখে।

১০. ক্লান্ত শরীরে কর্মশক্তি ফিরে পেতে পাকা বেলের শরবত কার্যকারী ভূমিকা রাখে।

১১. শরীরের বিভিন্ন ধরনের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় বেল খেলে। কারণ এতে আছে এন্টি ইনফ্লামেটরি উপাদান।

১২. বেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, আন্টি প্রলেফিরেটিভ ও অ্যান্টি মুটাজেন নামক উপাদান বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে।

১৩.বেলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন-এ। আর এই ভিটামিন চোখের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

১৪. লিভার ভালো রাখতে কাজ করে বেলে থাকা থিয়ামিন ও রিবোফ্লাভিন। 

১৫. কাঁচা বেল রোদে শুকিয়ে গুঁড়া করে পানিতে মিশিয়ে খেলে ডায়রিয়ার সমস্যা দূর হতে পারে। তবে ডায়রিয়ার সমস্যায় পাকা বেল খাওয়া উচিত নয়।

১৬. কাঁচা বেল কেটে পানিতে ভিজিয়ে রেখে সেই পানি খেলে আমাশয়ের মতো সমস্যা উপশম হয়।

১৭. ম্যালেরিয়া হলে কাঁচা বেলের শরবত বা ভিজিয়ে রাখা পানি খেলে উপকার পাওয়া যায়।

সতর্কতা

বেল শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়। বেল খাওয়ার পরিমাণ অতিরিক্ত হলে শরীরের ওজন বেড়ে যেতে পারে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে।

এস/কেবি

বেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ ঢালাও: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250