শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২২শে ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে সাড়ে ৬টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ হয়।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সূত্রের বরাত দিয় গণমাধ্যমের খবরে বলা হয়, ঘন কুয়াশায় রোববার ভোর সোয়া ৫টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রো রো ফেরি খানজাহান আলী যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে আছে। তিনটি ফেরি চিত্রা, হামিদুর রহমান ও ধানসিঁড়ি আরিচা ঘাটে এবং দুটি ফেরি শাহ আলী ও কিষাণী কাজিরহাট ঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।

এদিকে সকাল সাড়ে ৬টায় মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া প্রান্তে ঘন কুয়াশা পড়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এই রুটের ফেরি হাসনাহেনা ও কেরামত আলী যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝে নোঙর করে। এ ছাড়া সাতটি ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিএস ডা. গোলাম মাওলা, বনলতা, শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমিল্লা এবং বাগাইর লোড-আনলোডের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে এবং দুটি ফেরি ফরিদপুর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাটুরিয়া ঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের এজিএম আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া প্রান্তে রোববার সকাল সাড়ে ৬টায় ঘন কুয়াশায় নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেল ফেরি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করবে।

ওআ/

ফেরি চলাচল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250