বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যে দিন আমি এটা করেছিলাম, সেদিন রাতে ঘুমাতে পারিনি : অক্ষয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। কাজ নিয়ে বলিউডে তাকে নিয়ে কোনো অভিযোগ শোনা যায় না। তবে বছর ধরে যে বিষয়টি নিয়ে অক্ষয় বিতর্কিত হয়েছেন, তার একটি পান মশলার বিজ্ঞাপন ঘিরে।

সিনেমা শুরুর আগে অক্ষয়কে সতর্কীকরণের বার্তা দিতে দেখা গেছে। তামাকজাত পদার্থ যে শরীরের পক্ষে ক্ষতিকর, তা নিয়ে কথা বলতে শোনা গেছে। কিন্তু এরপরও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের মুখ হয়েছিলেন। সে বিষয়টি নিয়ে এখন অনুতপ্ত অক্ষয়।

পান মশলার বিজ্ঞাপনের জেরে সামাজিক মাধ্যমে বহু বিস্ফোরক মন্তব্যের শিকার হন অক্ষয়। একটা সময় অভিনেতা অজয় দেবগণ একাই এই সংস্থার মুখ ছিলেন। তারপর আবার সেই তালিকায় যুক্ত হয়েছিলেন শাহরুখ খান ও অক্ষয় কুমার। তারপরই অক্ষয়কে বিভিন্ন সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল।

আরও পড়ুন: চুম্বন দৃশ্যে ‘কাট’ বললেও থামছিলেন না অভিনেতা, অভিযোগ অভিনেত্রীর

সে বিষয় নিয়েই সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খোলেন অক্ষয়। তাকে জিজ্ঞাসা করা হয়, অক্ষয় যে সুস্বাস্থ্যের পক্ষে বিজ্ঞাপন করেন, জনসচেতনতা বাড়ানোর কথা বলেন, সেই সেলেবকেই দেখা গেছে পান মশলার বিজ্ঞাপনে। এর কারণ কী?

উত্তরে অক্ষয় বলেন, ‘যে দিন আমি এটা করেছিলাম। সেদিন রাতে ঘুমাতে পারিনি। নিজের ভুল বুঝতে পেরেছিলাম।’

অক্ষয় বলেন, ‘আমি শুধুই ভেবেছি, কিভাবে আমি এই কাজটা করলাম। যদিও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল। নিজের ভুল স্বীকার করে নিতে বিন্দুমাত্র সময়ও নিইনি। এমনকি এও বলেছি আর এমন ভুল হবে না ভবিষ্যতে। এমন কিছুর প্রচারে আমি আর জড়াতে চাই না।’

এসি/ আই.কে.জে/

অক্ষয় কুমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250