বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী *** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’

ফাইন্যান্সিয়াল টাইমসে বাংলাদেশের দুর্নীতির তথ্য বিভ্রান্তিকর: টিআইবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের দুর্নীতির ধারণা সূচক-সংক্রান্ত তথ্য ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করছে, আন্তর্জাতিক ওই সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য ‘ভুল-বোঝাবুঝির ঝুঁকি’ সৃষ্টি করতে পারে। মঙ্গলবার (৭ই অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে এসব কথা জানায় টিআইবি।

বিবৃতিতে বলা হয়, ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বিএনপির শাসনামলের সময় দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ‘সর্বনিম্ন’ ছিল বলে উল্লেখ করা হয়, যা সঠিক নয়। ১৯৯৫ সাল থেকে টিআই (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল) দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) প্রকাশ করছে। বাংলাদেশ প্রথম এই সূচকে অন্তর্ভুক্ত হয় ২০০১ সালে এবং প্রথমবার তালিকায় অবস্থান ছিল সর্বনিম্ন।

এরপর ২০০৫ সাল পর্যন্ত সূচকে অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পরিবর্তনশীল হলেও ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে ভুলভাবে পাঁচ বছরের জন্য সর্বনিম্ন অবস্থান দেখানো হয়েছে।

এতে বলা হয়, সিপিআই নির্ণয়ে টিআই কোনো ভূমিকা পালন করে না। তাদের গবেষণার তথ্য বা বিশ্লেষণ সিপিআইয়ে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। পৃথিবীর অন্যান্য দেশের টিআই চ্যাপ্টারের মতো, টিআইবিও দেশের অভ্যন্তরীণ পর্যায়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে।

বিবৃতিতে সংশ্লিষ্ট প্রতিবেদকদের সরাসরি অবহিত করে ‘ভুল তথ্য’ সংশোধনের অনুরোধ জানায় টিআইবি। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও পাঠকেরা ভুল তথ্য থেকে বিভ্রান্ত হবেন না বলে আশা সংস্থাটির।

জে.এস/

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250