বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাশিয়ায় পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমান বিধ্বস্ত, নিহত ৬ *** নেতানিয়াহুকে হারিয়ে আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠনে বিরোধীদের ঐক্য *** অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানোর সিদ্ধান্তে ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্ট *** উপকূলের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত *** ‘অসমাপ্ত আত্মজীবনী দেশের ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ বই’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ কোনো বই নয় *** অসমাপ্ত আত্মজীবনীকে কেন্দ্র করে ঘটনা ‘জাতির জন্য অত্যন্ত লজ্জার ও দুর্ভাগ্যজনক’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্র বন্ধ করতে বাধ্য করা হলো *** তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ *** যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ বেড়েছে ২৪০ শতাংশ

রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

#

গত সোমবার সকালটা ছিল রণবীর কাপুরের জন্য অন্য রকম। ৪৪ বছরে পা দিলেন বলিউডের এই অভিনেতা। বাড়ির বাইরে অপেক্ষায় ছিলেন আলোকচিত্রী ও ভক্তরা। তাদের শুভেচ্ছা গ্রহণ করলেন রণবীর। এরপর একে একে কাটলেন তিনটি কেক।

তবে দিনের সবচেয়ে আলোচিত মুহূর্তটি এসেছে আলিয়া ভাটের কাছ থেকে।

স্বামীর জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন আলিয়া। ছবিগুলোতে উঠে এসেছে তাদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত। সঙ্গে ছোট্ট রাহাও আছে।

একটি ছবিতে রণবীর বসে আছেন আলিয়ার কোলে। দুজনের চোখে চোখ। আরেক ছবিতে ছোট্ট রাহাকে কোলে নিয়ে আছেন রণবীর। অন্য একটি ছবিতে দুজনের সেলফি। রণবীরের গালে দেখা যাচ্ছে আলিয়ার লিপস্টিকের দাগ।

ছবিগুলোর সঙ্গে আলিয়া লিখেছেন, ‘হ্যাপি বার্থডে কিউটি।’

ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যেও শুরু হয় উচ্ছ্বাস। কারণ, রণবীর ও আলিয়া সাধারণত তাদের ব্যক্তিগত জীবন খুব বেশি প্রকাশ্যে আনেন না। তাই নতুন ছবিগুলো দ্রুতই নজর কাড়ে।

এক ভক্ত লিখেছেন, ‘আমি আপনার স্বামীর প্রেমে পড়ে গেছি।’ আরেকজনের মন্তব্য, ‘সবচেয়ে প্রতীক্ষিত পোস্ট।’ কেউ লিখেছেন, ‘আমার পুরো হৃদয়।’

এদিকে জন্মদিনে ভক্তদেরও সময় দিয়েছেন রণবীর। বাড়ির বাইরে এসে আলোকচিত্রীদের সঙ্গে কথা বলেন। তাদের শুভেচ্ছা গ্রহণ করেন। এরপর সামনে রাখা তিনটি কেক কাটেন। চারপাশ তখন করতালিতে মুখর।

ব্যক্তিজীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত রণবীর। সামনে আছে একাধিক বড় বাজেটের সিনেমা।

নিতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এ রামের চরিত্রে দেখা যাবে তাকে। সীতা হয়েছেন সাই পল্লবী। রাবণের চরিত্রে যশ। ছবিটি ২০২৬ সালের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে। দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালের দীপাবলিতে।

সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এও আছেন রণবীর। এই ছবিতে আবারও আলিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তাঁদের সঙ্গে আছেন ভিকি কৌশল।

এ ছাড়া আছে ‘অ্যানিমেল পার্ক’। ২০২৩ সালের ‘অ্যানিমেল’ ছবির পরের কিস্তি এটি। পরিচালনায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

আয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’-এর দ্বিতীয় কিস্তিতেও দেখা যাবে রণবীরকে।

রণবীর কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250