মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

এআর রহমানের স্টুডিতে আসিফ, বললেন বাংলাদেশের সংগীতাঙ্গনের কথা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতে গেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। সেখানে তিনি উপমহাদেশের কিংবদন্তি সংগীত পরিচালক এআর রহমানের স্টুডিওতে গিয়েছেন গানের কাজ নিয়ে।

গানচর্চার পাশাপাশি শিল্পীদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলেন তিনি। তার সোচ্চার কণ্ঠ সবার কাছে প্রশংসিত। তিনি যেখানেই যান সেখানে গিয়েই তুলে ধরেন দেশের সংগীত ভুবনের কথা।

আসিফ এআর রহমানের স্টুডিওতে গিয়ে তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে আসিফ লিখেছেন, বাংলাদেশে পেশাদার রেকর্ডিং স্টুডিওগুলো সব বন্ধ হয়ে গেছে। সেখানে তৈরি হয়েছে সুউচ্চ বিল্ডিং। বাসা-বাড়িতে কিংবা ছোট খুপরির মতো সব স্টুডিও বানিয়ে মাটি কামড়ে মিউজিক করছে মিউজিশিয়ানরা। যেখানে ইন্ডাস্ট্রি আরো বিশাল হওয়ার কথা সেখানে সঙ্কুচিত হয়ে এসেছে আমাদের পৃথিবী।’

আরো পড়ুন: সেই নগ্ন দৃশ্যের শুটিং নিয়ে যা বললেন আমির

এরপর আসিফে লেখেন, ‘মুম্বাই এসেছি কিছু রেকর্ডিংয়ের কাজে। গতকাল দুটো গানের ভয়েস দিলাম শ্রদ্ধেয় এআর রহমান স্যারের কেএম স্টুডিওতে। কমপক্ষে পনেরো হাজার স্কয়ার ফিটের সুবিশাল স্টুডিও। ভিতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল, কি চমৎকার পরিবেশ! যারা উনার কাছে মিউজিক ক্লাস করেন তাদের জন্য ছাদে শেড দেওয়া সুন্দর খোলামেলা স্কুল। উনার ব্যক্তিগত স্টুডিওতে গাওয়ার অনুমতি পেয়েছি, এটা পরম সৌভাগ্য আমার জন্য। ভয়েস রুমের টেম্পারেচার কেমন হওয়া উচিত সেটার অভিজ্ঞতাও পেলাম।’

মিউজিশিয়ানদের পেশাগত নিরাপত্তার চমৎকার সুরক্ষা বলয় তৈরি করে রাখা হয়েছে। আমাদের দেশ এসবের ধারে-কাছেও নেই। রাষ্ট্রীয় কিছু উদ্যোগ থাকলেও চামচিকা আর উলু খেয়ে ফেলে সব। সমিতি আর নির্বাচনী কাবাডি খেলা নিয়ে ব্যস্ত সবাই। আস্তে আস্তে ক্ষয়ে গেছে সব প্রতিষ্ঠান। আমারও খুব একটা কিছু করার সক্ষমতা নেই। বিভক্তি-বিভাজনের করাল গ্রাসে কোমায় চলে গেছে ইন্ডাস্ট্রি। সংগীতকে ভালোবেসে ফেলেছি, তাই টিকে থাকার সংগ্রামে আছি। বয়সও বেড়েছে, হৈ চৈ করতে আর ভালোও লাগে না। সৌখিন এবং মৌসুমি প্রযোজকদের সাথে কাজ বন্ধ করে দিয়েছি, মাননিয়ন্ত্রণ করতেই হচ্ছে। রাষ্ট্র-প্লিজ একটা কিছু করুন। মিউজিক এবং মিউজিশিয়ানদের বাঁচান। ভালোবাসা অবিরাম।’

এসি/ আই.কে.জে/ 


এআর রহমান আসিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250