শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

স্কুল-কলেজ শিক্ষকদের আগস্ট মাসের এমপিও ছাড়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) ছাড় করা হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।

মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক (প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তা বন্ধের আহবান শিক্ষা উপদেষ্টার

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর ২০২৪ মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। তারা আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

এসি/কেবি

শিক্ষক স্কুল-কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250