রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

সরিষাবাড়ী উপজেলার নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ই মে) বিকালে এ সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা বিভাগের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, উপরোক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপে আগমী ৮ই মে অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। রফিকুল ইসলাম তার প্রার্থিতা বহালের জন্য হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বিভাগ গত ৬ই মে তার প্রার্থিতা বহালের আদেশ প্রদান করেন।

মঙ্গলবার হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করলে আদালত আদেশে ‘No Order’ প্রদান করেন। এ অবস্থায় বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপিল বিভাগের উক্ত আদেশ বাস্তবায়নের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল (৮ই মে) তারিখে অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

আরও পড়ুন: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নির্বাচন স্থগিত

এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করা হবে।

এসকে/ 

স্থগিত উপজেলা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250