বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

৩০টি মিটারগেজ রেল ইঞ্জিন কিনবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

রেলপথ মন্ত্রণালয় রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ বা ট্রেন ইঞ্জিন কেনার পরিকল্পনা করছে। এই ইঞ্জিনগুলোর কারিগরি দিক, বৈদ্যুতিক ক্ষমতা ও পরিচালনার সক্ষমতা যাচাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। গত রোববার (১০ই আগস্ট) রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটিকে ১৫ দিনের মধ্যে যাচাই-বাছাইয়ের প্রতিবেদন দাখিল করতে হবে।

চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর করার প্রকল্পের অংশ হিসেবে এই লোকোমোটিভগুলো কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ রেলওয়ে এসব ইঞ্জিনের জন্য খসড়া স্পেসিফিকেশন তৈরি করেছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন এবং সদস্যসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক। কমিটিতে আরও আছেন রেলওয়ের মহাপরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক। প্রয়োজন হলে কমিটি নতুন সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি ইঞ্জিন ও যন্ত্রাংশের কর্মক্ষমতা, আধুনিক প্রযুক্তি, জ্বালানি দক্ষতা, খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা, আন্তর্জাতিক মানদণ্ড এবং বাংলাদেশের পরিবেশে ব্যবহার উপযোগিতা বিবেচনা করে স্পেসিফিকেশন যাচাই করে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

জে.এস/

রেলপথ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250