রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে ফেটে পড়েছে গোটা বিশ্ব। পৃথিবীর নানা প্রান্তে ইসরায়েলের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলছে বিক্ষোভ-সমাবেশ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও।

বাংলাদেশের ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়েছেন। দেশের ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ফ্রি প্যালেস্টাইন’ পোস্টার পোস্ট করে ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায়বিচার ও মানবতার জয় হোক—এই প্রার্থনা।’

উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম ফেসবুকে ফিলিস্তিনের পতাকা পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘হে আল্লাহ নির্যাতিতদের সব জায়গায় সাহায্য করুন। হে আল্লাহ তাদের রক্ষক, সাহায্যকারী, সমর্থক এবং শক্তিদানকারী হোন।’ 

এর আগে গতকাল (৬ই এপ্রিল) গাজায় হামলার একটি প্রতীকী ছবি পোস্ট করে আল্লাহর সাহায্য কামনা করে ক্রিকেটার মাহমুদউল্লাহ লিখেছেন, ‘ইয়া আল্লাহ, দয়া করে সাহায্য করুন, সাহায্য করুন। হে করিম, হে রহমানুর রহিম, সাহায্য করুন, সাহায্য করুন। হে আল্লাহ আপনি আমাদের রক্ষক। আপনি তাদের রক্ষা করুন এবং তাদের জয়ী করুন। আমিন।’

আরএইচ/এইচ.এস


ইসরায়েল-ফিলিস্তিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250