শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ঈদযাত্রা নিয়ে এবারও ‘গোল্ডেন এ প্লাস’ পাব: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঈদযাত্রা শুরুর প্রথম দিন বুধবার (১২ই জুন) ঢাকা থেকে বেশিরভাগ ট্রেন বিভিন্ন গন্তব্যে দেরিতে ছেড়ে গেছে। দ্বিতীয় দিন কিছুটা উন্নতি হলেও তেমন কোনো পরিবর্তন হয়নি। বৃহস্পতিবারও (১৩ই জুন) প্রায় অর্ধেকের মত ট্রেন দেরিতে ঢাকা ছাড়ছে।  

এমন পরিস্থিতিতে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম দাবি করছেন, গতবারের মতো এবারও ‘গোল্ডেন এ প্লাস’পাবেন। বৃহস্পতিবার বিকেলে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করে এমন দাবি করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিল্লুল হাকিম বলেন, গত ঈদে রেলের সার্ভিস ভালো হয়েছে। এতে করে অনেকেই বলেছে আমি প্রথম পরীক্ষায় নাকি ‘গোল্ডেন এ প্লাস’পেয়েছি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে নিরাপদে ঈদুল আজহার যাত্রা এবারও ভালো করতে চাই।  

তিনি বলেন, এবারও ‘গোল্ডেন এ প্লাস’পাব আশা করি। সব প্রস্তুতি আছে। ঢাকা থেকে ৬৪টি ট্রেন ছাড়া দুই-একটি ট্রেন বাদে ৩০টি ট্রেন যথাসময়ে যাত্রা করেছে। সবাইকে অনুরোধ করব এবারের যাত্রা যেন গতবারের চেয়ে ভালো হয়। আপনাদের জন্য রেলওয়ে কাজ করে যাচ্ছে।  

এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, পুরোনো কোচ রাতারাতি নতুন করতে পারব না। ফ্যান ঠিক করা হচ্ছে। আবার অনেক সময় যাত্রী বেশি হওয়ায় অতিরিক্ত কোচ লাগাতে হয়, এতে সময় বেশি লাগে। কিছু ট্রেনের লম্বা দূরত্বের ক্রসিংয়ে সময় বেশি লাগে। আগামী ঈদ থেকে আর কোনো অভিযোগ থাকবে না।

এইচআ/ 

ঈদযাত্রা রেলমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250