রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি *** রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে: সংবাদ সম্মেলনে ককরোচরা *** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান

সহকর্মীদের খোঁজে গাজীপুরে পোড়া পোশাক কারখানায় শ্রমিকদের ভিড়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

গাজীপুরের ডেগিরচালা এলাকায় পোশাক কারখানায় আগুনের ঘটনায় সহকর্মীদের খোঁজ নিতে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা ঘটনাস্থলে ভিড় করেছেন।

আজ শনিবার দুপুর পৌনে ৩টার দিকে ফকির মার্কেটের সাততলা ভবনের তৃতীয় তলায় মেট্রিক্স গার্মেন্টসের কারখানায় আগুনের সূত্রপাত হয়। নয়টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরেজমিনে দেখা যায়, সহকর্মীদের খোঁজ নিতে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের পাশাপাশি স্বজন ও উৎসুক জনতার ভিড়। তাদের কেউ কাঁদছিলেন, কেউ সহকর্মীদের খোঁজ নিচ্ছিলেন।

অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে কাজ করছিলেন শ্রমিক আরাফাত। তিনি বলেন, ‘আমরা সবাই সাততলায় কাজ করছিলাম। তিনতলায় গোডাউন। গোডাউনে আগুন লেগেছে শুনে ছাদে চলে যাই। এ জন্য হয়তো আমরা বেঁচে গেছি।’

ইনডেসর পোশাক কারখানার শ্রমিক মো. হাসান বলেন, ‘আমাদের সহকর্মীরা আটকা পড়েছিল। তাদের খোঁজ নিতে এসেছি। এখনো ভেতরে ধোঁয়া রয়েছে। কোনো শ্রমিকের কিছু হয়েছে কি না, তা দেখছি। আরও কতক্ষণ অপেক্ষা করব, বুঝতে পারছি না।’

বিকেসি পোশাক কারখানার শ্রমিক রবিন মিয়া বলেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না, এত বড় ঘটনা কীভাবে ঘটে গেল। আমাদের জীবনে কখন কী হয়ে যায়, জানি না।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিকেসির দুই নারী শ্রমিক বলেন, ‘এখানে আমাদের পরিচিতরা চাকরি করেন। তাদের খুঁজতে এসেছি, কিন্তু এখনো পাচ্ছি না। হয়তো তারা বাসায় চলে গেছেন। তারপরও অপেক্ষা করব। যদি কারও কিছু হয়ে থাকে।’

সরেজমিনে আরও দেখা যায়, পোড়া কারখানার মূল ফটকের সামনে অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে অবস্থান করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। কারখানার সামনে ফায়ার সার্ভিসের একটি গাড়িও ছিল। বহিরাগত শ্রমিক ও উৎসুক জনতাকে সরিয়ে দিতে পুলিশ কাজ করছিল।

সাততলা ভবনটির প্রতিটি তলার বেশ কয়েকটি কাচের জানালা ভাঙা দেখা যায়। ভাঙা কাচের টুকরা নিচের সড়কেও পড়ে ছিল। তিনতলার জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ও পরে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

তিনি বলেন, ‘আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৯ শ্রমিককে এ পর্যন্ত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।’

পোশাক কারখানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে: সংবাদ সম্মেলনে ককরোচরা

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250