শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

ভোক্তা অধিকারের অভিযান, কেজিতে ২৮ টাকা কমল পেঁয়াজের দাম!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবরে দাম কমেছে দেশি পেঁয়াজের। এসময় প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯৫ টাকার পরিবর্তে বিক্রি শুরু হয় ৬৭ টাকায়। এদিকে অভিযান চলাকালীন অধিকাংশ মুদি ও পাইকারি দোকান বন্ধ করে পালিয়ে যান মালিক এবং কর্মচারীরা।

বুধবার (১৩ই মার্চ) দুপুর ১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বাজার তদারকির সময় এ ঘটনা ঘটে।

মহামায়া পশ্চিম বাজারে সবচেয়ে বড় পাইকারি মুদি দোকান হচ্ছে সালাউদ্দিন স্টোর। দোকানটিতে অভিযান বিষয়টি টের পেয়ে মূল্য তালিকা সরিয়ে রাখা হয়। ওই তালিকায় পেঁয়াজের মূল্য প্রতি কেজি ছিল ৯৫ টাকা। কিন্তু দোকানে তাৎক্ষণিক ২৮ কমিয়ে পেঁয়াজ বিক্রি শুরু হয় ৬৭ টাকায়। এই সুযোগে অনেক ক্রেতা ওই দোকান থেকে ২ থেকে ৩ কেজি করে পেঁয়াজ কিনতে শুরু করেন। ওই সময় পাশের মোহাম্মদ স্টোরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৭০ টাকায়।

আরো পড়ুন: ১০ টাকায় মিলছে রমজানের বাজার, খুশি সুবিধাবঞ্চিতরা

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার শহরের পুরান বাজার আড়ৎগুলোতে প্রতি কেজি দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৭ থেকে ৬৮ টাকায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন গণমাধ্যমকে বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের অভিযান চলছে। অনেক ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়েছে। আবার অনেক পাইকারি ও মুদি ব্যবসায়ী অভিযানের বিষয় টের পেয়ে দোকান রেখে পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, ওই বাজারে মূল্য তালিকা না থাকায় দুই মুদি দোকানকে ১ হাজার টাকা করে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এইচআ/  

অভিযান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পেঁয়াজের দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250