বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

কন্যাসন্তানের বাবা হলেন ইউসুফ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওস্তাদ ইয়াকুব আলী খানের ছেলে সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান কন্যাসন্তানের বাবা হয়েছেন। গত মঙ্গলবার (৫ই আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ইউসুফের স্ত্রী লাসমী কন্যাসন্তানের জন্ম দেন। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে বলে জানিয়েছেন ইউসুফ। আজ বৃহস্পতিবার স্ত্রী-সন্তানকে নিয়ে রাজধানীর মিরপুরের বাসায় ফেরার কথা রয়েছে ইউসুফের।

ভালোবেসে ২০১৮ সালের ২৩শে সেপ্টেম্বর লাসমীকে বিয়ে করে সংসারজীবন শুরু করেন ইউসুফ। সাত বছরের সংসারে প্রথম সন্তানের আগমনে পুরো পরিবারে বইছে আনন্দের বন্যা। ইউসুফ জানিয়েছেন, এখনো মেয়ের নাম রাখা হয়নি। পরিবারের সবাই মিলে ওর একটি সুন্দর নাম রাখবেন।

উল্লেখ্য, ইউসুফ আহমেদ খান এক বছরেরও বেশি সময় ধরে রাজধানীর কুর্মিটোলার বিএফ শাহীন কলেজের সংগীত বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি নিয়মিত প্রকাশ করছেন নতুন গান, অংশ নিচ্ছেন বিভিন্ন টিভি অনুষ্ঠান ও স্টেজ শোয়ে।

চ্যানেল আই সেরাকণ্ঠখ্যাত সংগীতশিল্পী ইউসুফ বলেন, ‘আল্লাহর অশেষ শুকরিয়া, তিনি আমার ঘর আলো করে দিয়েছেন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সে যেন ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে পারে। মানুষ ও দেশের জন্য কাজ করতে পারে।’

জে.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250