রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সাতসকালে ঝুম বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৫ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে। শনিবার (১১ই মে) সকাল সাতটার একটু পরেই বৃষ্টি শুরু হয়। নতুনবাজার, বাড্ডা, রামপুরা, পল্টন, মতিঝিল, গুলিস্তানসহ অনেক এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। তবে বৃষ্টির পরিমাণ কোথাও কম আবার কোথাও বেশি। বৃষ্টির কারণে নগরজুড়ে স্বস্তি ফিরে এসেছে।

রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস। ভোর থেকেই রাজধানীর আকাশ ঢেকে যায় কালো মেঘে। সঙ্গে আকাশের গর্জন। সকালেও রাজধানীতে বিরাজ করে রাতের আবহ। দুর্ঘটনা এড়াতে গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। এমন অবস্থার মধ্যে সাতটার একটু পরেই আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি।

আরো পড়ুন: বৃষ্টি হতে পারে সকল বিভাগেই

এমন বৃষ্টি রাজধানীবাসীর জীবনে স্বস্তি এনে দিলেও অনেককে আবার ভোগান্তিতেও পড়তে হয়েছে। বিশেষ করে সকালে জরুরি কাজে যারা ঘরের বাইরে বেরিয়েছেন তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। বৃষ্টি থেকে রক্ষা পেতে মানুষ যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন। কেউবা বিভিন্ন দোকান মার্কেটের বারান্দায় আশ্রয় নিয়েছেন। তারপরেও বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। অনেককে বৃষ্টির এমন দৃশ্য ক্যামেরাবন্দি করতে দেখা গেছে।

এদিকে আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এসি/


রাজধানী ঝুম বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250