শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৪

#

ছবি: ফাইল (সংগৃহীত)

পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনার গুজব রটনাকারীরা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত জানিয়ে তিনি বলেন, দেশের গণমাধ্যম ভুল তথ্য দিলে বাইরের মিডিয়া তার সুযোগ নেয়।

মঙ্গলবার (১৯শে নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা সবার জন্য বন্দর উন্মুক্ত রাখবো। শুধু কি একটা দেশের জাহাজ আসবে? আমরা কি কারও কাছে বন্দি নাকি? শুধু তাদের সেবা করবো।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জাহাজটি মিডল ইস্ট থেকে এসে একটা দেশে গেছে। ওই দেশ থেকে আমাদের দেশে এসেছে। আমাদের দেশে কি জাহাজ আসা নিষেধ আছে? আমার দেশ সবার জন্য খোলা। খেজুর, পেঁয়াজ, আলু-এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দেবো না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু।’

এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে গণহারে দায়ের হওয়া মামলার অধিকাংশ ভুয়া মন্তব্য করে বলেন, ‘এসব মামলার বেশির ভাগ ভুয়া। আগে ভুয়া মামলা করতো পুলিশ। তারা ১০টা নাম আর ৫০টা বেনামি আসামি দিতো। এখন জনগণ দিচ্ছে ১০ টা নাম ৫০টা বেনাম।’

সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পার্শবর্তী দেশের মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। এসব মিথ্যার কাউন্টার দিতে পারবেন? আমি বললে বিশ্বাস করবেন না।’

‘আমাদের যে ভুল হয় না তা নয়, আমাদের ভুল হলে ধরিয়ে দেন। আমাদের কেউ যদি অপরাধ করে প্রকাশ করেন। কিন্তু মিথ্যা বা ভুল সংবাদ দেবেন না। এতে পার্শবর্তী দেশ সুবিধা পেয়ে যায়।’

তিনি বলেন, ‘চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি। তবে পুরোপুরি সন্তোশজনক নয়। এবার পুজার সময় পরিস্থিতি ভালো ছিল। তবে এটার কথা সেভাবে প্রচার হয়নি।’

আরও পড়ুন: আবারও সারদায় এএসপিদের কুচকাওয়াজ স্থগিত

পুলিশের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। মনোবল দুইদিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নেই।’

যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেনি তারা আইনের দৃষ্টিতে অপরাধী উল্লেখ করে তিনি বলেন, ‘যারা জয়েন করেনি তারা আমাদের চোখে ক্রিমিনাল। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। আপনারা খোঁজ নিতে পারলে আমি ধরবো। আপনারা খোঁজ নিয়ে জানান।’

চট্টগ্রামে সম্প্রতি সনাতন ধর্মালম্বীদের নতুন ঐক্যজোট দাবি করেছে সরকার, রাষ্ট্র এবং প্রশাসনের একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ধন দিচ্ছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটার উত্তর আপনারা সবচেয়ে ভালো দিতে পারেন। আপনি এটা লেখেন-আমরা কোনোকিছু কারো ক্ষতি করছি না। আপনারা অনুসন্ধান করে বলেন। আর উসকানির বিষয় তো আগেই বললাম। পার্শ্ববর্তী দেশ উসকানি দিচ্ছে।’

এসি/কেবি


স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250