শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

আন্তর্জাতিক শিশু পর্নগ্রাফি চক্রের সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশি-বিদেশি শিশু পর্নগ্রাফি কনটেন্ট সংগ্রহ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিক্রির অভিযোগে আন্তর্জাতিক শিশু পর্ণগ্রাফি চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম মো.সবুজ হোসেন।

বৃহস্পতিবার (৪ঠা জুলাই) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদ এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: কাস্টমস কমিশনার এনামুলের সম্পত্তি ক্রোকের নির্দেশ

তিনি বলেন, ডিজিটাল ফরেনসিক টিম নিয়মিত সাইবার পেট্রোলিং এর অংশ হিসেবে এই অপরাধীর সন্ধান পায়। মঙ্গলবার (২রা জুলাই)  গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়।

অপরাধের কৌশল সম্পর্কে তিনি বলেন, গ্রেফতার হওয়া সবুজ নিজের পরিচয় গোপন করে হোয়াটস্অ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে দেশি-বিদেশি শিশু পর্ণগ্রাফি কনটেন্ট সংগ্রহ করে বিক্রি বা প্রদর্শনের উদ্দেশ্যে নির্দিষ্ট একটি ওয়েব সাইটে পোস্ট করে থাকে। এই ঘটনায় ডিএমপির রমনা মডেল থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এইচআ/ 

পর্নগ্রাফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250