সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

পাকিস্তানি সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার ফ্লোরিডায় এক নৈশভোজ অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তীব্র নিন্দা জানিয়েছে ভারত। আজ সোমবার (১১ই আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে পাকিস্তানের ‘স্টক-ইন-ট্রেড’ বা চিরাচরিত স্বভাব হিসেবে অভিহিত করেছে। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে ভারতের কেন্দ্র সরকারের সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ফিল্ড মার্শাল মুনিরের এই মন্তব্য প্রমাণ করে যে পাকিস্তান একটি ‘দায়িত্বজ্ঞানহীন’ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সূত্রগুলো আরও উল্লেখ করেছে, এটি একটি পরিচিত প্রবণতার অংশ। যখনই আমেরিকা পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন দেয়, তখনই তারা তাদের প্রকৃত রূপ প্রকাশ করে।

সূত্রগুলো আরও জানায়, মুনিরের এই বক্তব্য থেকে বোঝা যায় যে পাকিস্তানের পরমাণু অস্ত্র অ-রাষ্ট্রীয় শক্তির হাতে চলে যাওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে। তারা যোগ করে, ‘এটি গণতন্ত্রের অনুপস্থিতির একটি লক্ষণ। পাকিস্তানে আসলে তাদের সামরিক বাহিনীই সবকিছু নিয়ন্ত্রণ করে।’

পাকিস্তানের সামরিক প্রধান ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি খোলাখুলিভাবে ‘পারমাণবিক যুদ্ধের’ হুমকি দেন এবং বলেন, ভারত যদি ভবিষ্যতের কোনো যুদ্ধে পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি হয়, তাহলে তার দেশ ‘বিশ্বের অর্ধেককে’ ধ্বংস করে দেবে। মুনির বলেন, ‘আমরা একটি পরমাণু শক্তিধর জাতি। যদি আমরা মনে করি, আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে আমরা পৃথিবীর অর্ধেককে আমাদের সঙ্গে নিয়ে মরব!’

বিশেষজ্ঞদের মতে, এটিই প্রথম ঘটনা যেখানে কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে আমেরিকার ভূমি থেকে পরমাণু যুদ্ধের হুমকি দেওয়া হলো।

ভারত পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানি সেনাপ্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250