মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

দুই দিনে রাজধানীর ৯ হাসপাতাল বন্ধ ঘোষণা

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৩ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীতে অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবারের (২৮ ফেব্রুয়ারি) অভিযানে মোহাম্মদপুর এলাকায় দুটি ও উত্তরায় একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া সেবার মানে অসন্তুষ্ট হওয়ায় চারটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

দুই দিনের অভিযানে এ নিয়ে মোট নয়টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হলো।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার স্বাস্থ্য অধিদফতরের চার সদস্যের দুটি দল উত্তরা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ইকবাল রোডের কেয়ার হসপিটাল ও শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার হসপিটাল ও ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া উত্তরায় অনুমোদন না থাকায় হাইকেয়ার কার্ডিয়াক ও নিউরো হাসপাতালকে বন্ধের চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হার্টের রিং ও ওষুধের দাম কমাতেই হবে : স্বাস্থ্যমন্ত্রী

অভিযানে শ্যামলীর ইসলাম ডায়াগনস্টিক সেন্টারকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। বিভিন্ন অনিয়মের কারণে শ্যামলীর হাইকেয়ার অর্থোপেডিক্স ও জেনারেল হাসপাতালকে শোকজ করতে হবে। শ্যামলীর এসবিএফ কিডনি কেয়ার সেন্টারে ফুল টাইম নিউরোলজি বিশেষজ্ঞ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা ১০ দফা নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার থেকে অভিযানে নামে কয়েকটি টিম। অভিযানের প্রথম দিনে ৬টি অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। অনিয়মের অভিযোগে আংশিক সেবা বন্ধ করা হয়েছে ১২টির।

এসকে/ 

স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল বন্ধ ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250