রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৪ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন সোনিয়া পারভিন (২২) নামের এক গৃহবধূ। 

বুধবার (৩রা এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন তিনি।

সোনিয়া পারভিন উপজেলার খুকনী ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের সবুজ সেখের স্ত্রী। তিনি পেশায় ভ্যানচালক।

ওই হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা জানান, মা ও নবজাতকদের জেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পরিবার সূত্র জানায়, এ চার সন্তান জন্ম দেওয়ার ১১ মাস আগেও একটি কন্যা সন্তান জন্ম দেন তিনি। এদিকে একসঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম হওয়ায় পরিবার ও স্বজনদের পাশাপাশি শিশুদের চিকিৎসা ও পরবর্তী লালন-পালনের খরচ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সোনিয়ার ভ্যানচালক স্বামী সবুজ।

আরও পড়ুন: ১০ টাকায় শাড়ি-লুঙ্গীর হাট, ব্লাউজ ২ টাকা

হাসপাতালের চিকিৎসক ইফতেয়ার উদ্দিন বলেন, এ চারটি বাচ্চার ওজন খুবই কম। এ জন্য বাচ্চা ও মায়ের বিশেষজ্ঞ চিকিৎসকের অবজারবেশনে প্রয়োজন। এ জন্য আমরা রেফার্ড করেছি।

এসকে/ 

গৃহবধূ সন্তান জন্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250