শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

বাংলাদেশ ইস্যুতে বাইডেনের সঙ্গে কথা বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাইডেনের উদ্যোগে ফোনালাপে দুই নেতা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।’

মোদি ও বাইডেন বাংলাদেশ প্রসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বিস্তারিত মতবিনিময় করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘দুই নেতা বাংলাদেশকে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং তারা যোগাযোগ রাখতে সম্মত হন।’

আরো পড়ুন : নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী

সোমবার (২৬শে আগস্ট) রাতে নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদি। তিনি লিখেছেন, ‘আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদ মতবিনিময় করেছি।’

এক্সে ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু—বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।’

শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ ইস্যুতে এই প্রথম পরস্পরের সঙ্গে কথা বললেন মোদি ও বাইডেন।

এস/ আই.কে.জে


বাংলাদেশ নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250