বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালীতে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমাল কবলিত এলাকা পরিদর্শনে বেলা পৌনে ১২টার দিকে পটুয়াখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩০শে মে) বেলা ১১টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর উদ্দেশে ঢাকা থেকে রওনা করেন তিনি। সেখানে গিয়ে তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো কলাপাড়া শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শহরে সিসি ক্যামেরা স্থাপনসহ কয়েক স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী ত্রাণসামগ্রী বিতরণ শেষে উপস্থিত জনতার মধ্যে বক্তব্য প্রদান করবেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গত সোমবার (২৭শে মে) উপকূলীয় ১৯টি জেলায় আঘাত করে। এতে ৩৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বিধ্বস্ত হয় দেড় লাখের বেশি ঘরবাড়ি। এছাড়াও ফসল, গাছপালা ও প্রাণীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে পটুয়াখালী-ভোলাসহ কয়েকটি জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওআ/ আই.কে.জে/


প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250