রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে *** প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল *** হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ *** জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার *** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন

ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক উপায় জানুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঠোঁট মুখের সৌন্দর্যের অন্যতম অঙ্গ। কেননা, ঠোঁটের বাঁকা হাসিতে আটকে যায় প্রেমিক মন। ধূমপান থেকে শুরু করে নানা কারণে অনেকের সুন্দর ঠোঁট কালো হয়ে যায়। ঠোঁটের ঠিকঠাক যত্ন না নেওয়ায় কালচে দেখায়। তবে কালো ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক কিছু উপায় রয়েছে। 

প্রাকৃতিক উপায়ে ঠোঁট গোলাপি করবেন যেভাবে-

মধু থেরাপি :

প্রাকৃতিক উপায়ে ঠোঁটের কালচে ভাব দূর করার যত উপায় আছে মধু থেরাপি সবচেয়ে বেশি কার্যকর। মধু এমন এক প্রাকৃতিক উপাদান যা ত্বককে উজ্জ্বল করে। ঠোঁটের ত্বকও এর ব্যতিক্রম নয়। মধু আপনার ঠোঁট থেকে কালচেভাব দূর করার সঙ্গে সঙ্গে ঠোঁটকে কোমল করে তোলে। রাতে ঘুমানোর আগে সামান্য একটু মধু নিয়ে সারা রাত ঠোঁটে লাগিয়ে রাখুন। প্রতিদিন শোবার পূর্বে ঠোঁটে মধু লাগান। কয়েক সপ্তাহ পরই দেখবেন ঠোঁটের কালচেভাব দূর হতে শুরু করেছে।

লেবুর রস :

লেবুর রস ঠোঁটের কালচেভাব দূর করতে খুবই কার্যকরী উপকরণ। রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য লেবু চিপে তাজা রসে ঠোঁট ভালোভাবে ম্যাসেজ করুন। নিয়ম মেনে এটি করতে থাকুন। কয়েক দিনের মধ্যেই ঠোঁটের রঙের পার্থক্য দৃশ্যমান হবে।

আরো পড়ুন : ভালোবাসা দিবসে সিঙ্গেলরা যা করতে পারেন

চিনি থেরাপি :

প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে অনেক কাজেই চিনি ব্যবহার করা হয়। চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করলে ঠোঁটের কালচেভাব দূর হওয়ার সঙ্গে সঙ্গে ঠোঁটের মরা চামড়াও দূর হবে। ত্বকের জন্য স্ক্রাবিং যতটা গুরুত্বপূর্ণ ঠোঁটের জন্যও একই। তিন চামচ চিনি ও দুই চামচ বাটার একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। সপ্তাহে অন্তত দুবার এই পেস্টটি দিয়ে ঠোঁট স্ক্রাব করুন। যা ঠোঁটের মরা চামড়ার পাশাপাশি কালচেভাবও দূর করবে। ফলে ঠোঁটে গোলাপি আভা আসবে।

বিটরুট :

বিটরুট ঠোঁটের রঙ হালকা করা ও উজ্জ্বলতা বাড়াতে বেশ কার্যকর একটি উপাদান। বিটরুটের রস ঠোঁটে রক্তিম আভা নিয়ে আসে। তাই তাজা বিটরুটের রস ঠোঁটে লাগিয়ে ঠোঁটের কালচেভাব দূর করতে পারেন।

বরফ থেরাপি :

অনেকেই বরফের এই গুণটি সম্পর্কে ধারণা রাখে না। যে কোনো দাগের ওপর বরফ ঘষলে দাগ হালকা হয়ে যায়। ঠোঁটে এক টুকরো বরফ ঘষুন প্রতিদিন। এতে আপনার ঠোঁটের কালচেভাব দূর হবে। বরফ ঠোঁটের আর্দ্রতার পরিমাণ ঠিক রেখে ঠোঁটকে রুক্ষতার হাত থেকেও পরিত্রাণ দেবে।

দুধের সর :

দুধের সরের মাধ্যমে ঠোঁটের গোলাপি আভা ধরে রাখার এই পদ্ধতিটি প্রাচীনকাল থেকেই চলে আসছে। প্রাচীন যুগে রানিরা এই পদ্ধতি ব্যবহার করতেন। এই পদ্ধতির মাধ্যমে আপনিও ঠোঁটের দ্যুতি ফিরে পেতে পারেন। দুধের সরে মধু মিশিয়ে ঠোঁটে লাগান। দিনে বেশ কয়েকবার ব্যবহারে কিছু দিনের মধ্যেই আপনার ঠোঁটে গোলাপি আভা ফিরবে।

উপরের পদ্ধতি অনুসরণ করে ঠোঁটের কাঙ্ক্ষিত রং না পেলে চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ বা প্রসাধনী ব্যবহার করা ঠিক না। এতে হিতের বিপরীত হতে পারে। নকল পণ্য আপনার ত্বক বা ঠোঁটের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। তাই, সুস্থ ও সুন্দর থাকতে নকল পণ্য কেনা থেকে বিরত থাকুন।

এস/  আই.কে.জে

ঠোঁট গোলাপি প্রাকৃতিক উপায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250