শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোগীর সঙ্গে নার্সের টিকটক, অপারেশন থিয়েটার সিলগালা করল স্বাস্থ্য বিভাগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৫

#

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রত্যাশা নামের একটি ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে টিকটক ভিডিও করেন ওই ক্লিনিকের নার্স প্রিয়া। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে এলে ক্লিনিকের অপারেশন থিয়েটার বন্ধ (সিলগালা) করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৮শে আগস্ট) বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসনাত ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন।

এ সময় চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পি উপস্থিত ছিলেন।

জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর মোড়ে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের মধ্যে দাঁড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে ভিডিও করে টিকটকে আপলোড করে আসছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিবহির্ভূত ঘটনাটি গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

এসব অভিযোগের বিষয়ে জানতে নার্স প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভুল স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে ক্ষমা চান। প্রত্যাশা ক্লিনিকের মালিক সেলিমও ভুল স্বীকার করেন। বিষয়টি নজরে এলে আজ বেলা ১১টার দিকে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসনাত বলেন, অপারেশন থিয়েটারের কোনো কর্মকাণ্ড প্রকাশ করা আইনত অপরাধ। রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা গুরুতর অপরাধ।

তিনি বলেন, অপারেশন থিয়েটারের টিকটক ভিডিও প্রকাশের পর এটি স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে সিভিল সার্জনের নির্দেশে প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।

নড়াইল স্বাস্থ্য বিভাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250