রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ *** ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ *** আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের অবস্থান কেন আলাদা মেরুতে *** গঙ্গার পানিবণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন *** আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম *** নড়াইলে আওয়ামী লীগ নেতা–কর্মীদের অন্তত ২০–৩০টি বাড়িতে হামলা–আগুন *** গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

চলমান বিপিএলে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ঝলক দেখাচ্ছেন ফরচুন বরিশালের মাহমুদউল্লাহ রিয়াদ। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তার ফেরার সম্ভাবনা তৈরি করেছে। অবশ্য ২০২১ সালের পর আর বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টিতে ফরম্যাটে দেখা যায়নি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। ফলে অনেকেই টি-টোয়েন্টিতে রিয়াদের শেষটা দেখে ফেলেছিলেন। 

ভালো পারফরম্যান্স বিবেচনায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তার ফেরার সম্ভাবনা নিয়ে বিসিবির ভাবনার কথা জানিয়েছেন জালাল ইউনুস।

বিসিবির এই ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান টি-টোয়েন্টি দলে রিয়াদ ‘অটোমেটিক চয়েজ’ বলে উল্লেখ করেছেন। বুধবার (৩১শে জানুয়ারি) মিরপুরে জালাল ইউনুস বলেন, ‘কী বলব! রিয়াদের ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। একটা জিনিস খেয়াল করে দেখবেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তার যে স্ট্রাইকরেট ছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওই স্ট্রাইক রেটেই তো সে টি-টোয়েন্টিতে অটোমেটিক্যালি চলে আসে। আর এখন তো (বিপিএলেও) প্রমাণ করছে। যে জায়গায় সে খেলছে, সেখানে অটোমেটিক চয়েজ।’

জালাল আরও বলেন, এই মুহূর্তে সে সুযোগ পাবে কি পাবে না, এই প্রশ্নটা উঠছে না। সে ভালো খেলছে, ভালো পারফর্ম করছে। আমি তো মনে করি, এমনিতেই তার দলে চলে আসা উচিৎ। দ্বিতীয় চিন্তার অবকাশ নেই।

আরও পড়ুন: যে কারণে বিপিএল ছাড়লেন মাশরাফি

ফর্মে থাকলেও, বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটারদের বয়সটা বড় হিসেবে দেখা হয়। যা নিয়ে বিসিবির এই কর্মকর্তা বলছেন, বয়স কোনো ব্যাপার নয়। সে কতটা ফিট, সেটাই গুরুত্বপূর্ণ। অ্যান্ডারসন কিন্তু ৪১ বছর বয়সেও বোলিং করছে। কোনো খেলোয়াড় যদি নিজেকে ফিট রাখে, সে খেলা চালিয়ে যেতে পারে। যদি পারফর্ম করে, তাহলে তো তাকে দলে রাখতে অসুবিধা নেই। সে পারফর্ম করছে। বোলিং-ফিল্ডিংয়েও তৎপর। তাহলে কেন নয়?

উল্লেখ্য, বিপিএলের চলমান দশম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ। যেখানে পাঁচ-ছয় কিংবা সাত নম্বর পজিশনেও তাকে ব্যাটিং করতে দেখা গেছে। ফলে শেষদিকে খুব বেশি বল খেলার সুযোগ পাননি এই তারকা ক্রিকেটার। বিপিএলের পাঁচ ম্যাচে টেল-এন্ডারে রিয়াদের ব্যাটিং চিত্রটা এমন— ১৯* (১১ বল), ২৭ (১৯ বল), ৪, ৩ ও ৫১* (২৪ বল)।

এসকে/ 

মাহমুদউল্লাহ রিয়াদ বিপিএল টি-টোয়েন্টি ফরচুন বরিশাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার!

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250