রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

ক্রিকেটে ফিরলেন নাসির

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২০ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন নাসির হোসেন। আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আজ (৭ই এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে আবার ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের এ ক্রিকেটার।

সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে ২০২১ সালে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছিলেন নাসির। আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করায় ২০২৩ সালের সেপ্টেম্বরে আইসিসি তাকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল।

যদিও নিষেধাজ্ঞার খবরটি প্রকাশ্যে আসে ২০২৪ সালের জানুয়ারিতে। ৩৩ বছর বয়সী এ ক্রিকেটারের মাঠে ফেরা নিয়ে আজ সোমবার (৭ই এপ্রিল) একটি বিবৃতি দিয়েছে ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে বিসিবি লিখেছে, ‘নিষেধাজ্ঞার সময় আইসিসির দেওয়া সব শর্তই পূরণ করেছেন নাসির হোসেন। এর মধ্যে ছিল বাধ্যতামূলক দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া। এ কারণেই ২০২৫ সালের ৭ই এপ্রিল থেকেই তিনি ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন।’

এদিকে মাঠে ফিরে প্রথম দিনেই তার দল রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে ১০ ওভার বল করেছেন নাসির। ৩১ রান দিয়ে একটি উইকেটও নিয়েছেন তিনি।

বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে। এরপর ঘরোয়া লিগে খেললেও মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনাতেই বেশি আলোচিত-সমালোচিত হয়েছেন।

আরএইচ/এইচ.এস

নাসির হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250