বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

মাইলস্টোনে দুর্ঘটনায় নিহত নাজিফা-নাফির পরিবারের সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১২ পূর্বাহ্ন, ২৬শে জুলাই ২০২৫

#

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত তাহনিয়া আশরাফ নাজিফা ও আরিয়ান আশরাফ নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ছবি: আইএসপিআর

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ভাই-বোন তাহনিয়া আশরাফ নাজিফা ও আরিয়ান আশরাফ নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় তিনি শোকাহত পরিবারগুলোর খোঁজখবর নেন। গতকাল শুক্রবার (২৫শে জুলাই) আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবাহিনীর প্রধান হিসেবে নন, একজন পিতা ও অভিভাবক হিসেবে তিনি শোকে কাতর পরিবারগুলোর এই কঠিন সময়ে তাদের দুঃখগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করেন। তিনি জানান, কোনো ভাষাতেই এই শোক প্রকাশ করা সম্ভব নয়। তিনি এই পরিবারগুলোকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বিমানবাহিনী প্রধানের পত্নী, বাফওয়া সভানেত্রী সালেহা খান এ সময় শোকাহত মায়েদের পাশে থাকার প্রত্যয় জানান। বিমানবাহিনী প্রধান সস্ত্রীক নিহত শিশুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য যে, ঢাকার তুরাগে বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত কোমলমতি শিশুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

এ ছাড়া শুক্রবার বিমানবাহিনীর প্রধান এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাসুকা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয় এবং বিমান দুর্ঘটনায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর সপুরায় কবর জিয়ারত করা হয়।

এ ছাড়া, একইদিনে জুম্মার নামাজের পর উত্তরার তাফালিয়া ক্রিকেট একাডেমি মাঠ প্রাঙ্গণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মানের নামাজে জানাজায় বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল অংশ গ্রহণ করে এবং মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

জে.এস/

আইএসপিআর বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসান মাহমুদ খান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250