রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’ *** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

মিরসরাইয়ে বিনা-২৫ ধানের পরীক্ষামূলক চাষে বাম্পার ফলন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১লা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিনা ধান-২৫ এর পরীক্ষামূলক চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। কম সময়ে ধানের ফলন স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা জুগিয়েছে। নতুন উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির বোরো জাতের বিনা ধান-২৫। বাসমতি চালের বিকল্প হিসেবে এ ধান চাষাবাদ চিকন চাল আমদানি কমাতে পারে বলে জানিয়েছে কৃষি অফিস।

মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামে বিনা ধান-২৫ জাতের প্রদর্শনীতে গিয়ে দেখা যায়, ধানের শীষে সোনালি আভা। সবগুলো ধান গাছ সোজা সারি হয়ে দাঁড়িয়ে আছে। ধান গাছের প্রতি শীষে ধরে আছে চিকন ধান। এক সপ্তাহ পরে ধান কাটার উপযোগী হবে। দুই একর জমিতে জামালপুর গ্রামের বাবুল কান্তি মজুমদার, পলাশ দত্ত, রাজু মজুমদার, সুমন চন্দ্র দে ও কমল কান্তি দে পার্টনারশিপ প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভাবে বিনা ধান-২৫ চাষ করেছেন। ধানের ফলন দেখে তাদের মুখে হাসি দেখা গেছে।

কৃষক পলাশ দত্ত বলেন, ‘আমরা কৃষি প্রণোদনা পেয়ে দুই একর জমিতে পরীক্ষামূলক বিনা-২৫ ধানের আবাদ করেছি। এই প্রথম নতুন জাতের চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। ধান গাছের শিষ প্রতি ৩০০ থেকে ৩৫০টি ধান ধরেছে। অন্য জাতের তুলনায় এ জাতে শীষ প্রতি ধানের পরিমাণও বেশি। বিঘাপ্রতি ২০-২৫ মণ উৎপাদনের পাশাপাশি বাজারমূল্য বেশি হওয়ায় বেশি লাভের আশাবাদী আমরা।’

মিরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মিরসরাইয়ে প্রথমবারের মতো বিনা ধান-২৫ আবাদ করা হয়েছে।

আরো পড়ুন: একটি ধানগাছ একবার রোপণ করলে টানা পাঁচবার ফলন দেবে

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সদস্য মো. এমরানুল হক বলেন, ‘জামালপুর গ্রামের পাঁচজন কৃষক পরীক্ষামূলক বিনা ধান-২৫ প্রদর্শনী দেখে এখানকার অনেক কৃষক উদ্বুদ্ধ হয়েছেন। প্রথমবারে বাম্পার ফলন এবং বাসমতি চালের বিকল্প এ ধানের বাজারমূল্য বেশি হওয়ায় অনেক চাষি এ ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন।’

এসি/ আই.কে.জে

বাম্পার ফলন বিনা-২৫ ধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250