মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

শেষ বেলায় কাশফুলে মন মাতালেন তিশা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিদায়ের ঘন্টা বাজাচ্ছে শরৎ। প্রকৃতি কাশফুলের শুভ্রতা ছেড়ে হেমন্তের হিমেল হাওয়ায় দোল খাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। এদিকে শরৎকালের শেষ বেলায় কাশফুলের বনে হারালেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তিশা তার ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে কাশফুলের মাঝে লাল শাড়িতে বাঙালি সাজে ধরা দিয়েছেন।

আরো পড়ুন : মায়ের ২৫ হাজার রুপি ঋণ শোধ করতে অভিনয়ে আসেন এই অভিনেতা

পোস্টের ক্যাপশনে তিশা লিখেছেন, ‘মেঘের দিনে, কাশফুলের বনে।’

লাল শাড়িতে আকাশের দিকে তাকানো খোলা চুলের তিশা কাশফুলের মাঝে যেন সত্যি হারিয়ে গেছেন।  আর তার কপালে ছোট্ট টিপ ও মিষ্টি হাসিতে মুগ্ধ নেটিজেনরা। উচ্ছ্বাসভরা মুখ এবং লো মেকআপ লুক আর চোখের চাহনি অভিনেত্রীকে আরও আকর্ষণীয় করে তুলেছে। 

নতুন কুড়ির শিশুশিল্পী থেকে আজকের অন্যতম অভিনেত্রী তিশা অভিনয় দক্ষতায় দর্শক সবসময়ই মুগ্ধ হন। সাত প্রহরের কাব্য নাটক দিয়ে টেলিভিশন পর্দায় তার অভিষেক হয়। 

২০১০ সালের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিশা। এ তারকা দম্পতির ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যা সন্তান রয়েছে।

এস/কেবি

নুসরাত ইমরোজ তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250