শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরে ইলিশ ধরায় ৩৬ জেলে আটক, ১৪ নৌকা জব্দ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চাঁদপুর নৌ-অঞ্চলে মা ইলিশ ধরার অপরাধে ৩৬ জেলেকে আটক করেছে জেলা প্রশাসনের সমন্বিত টাস্কফোর্স। গত ২৪ ঘণ্টায় পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় ৫ লাখ ৪৬ হাজার মিটার জাল, ২৯০ কেজি ইলিশ ও ১৪টি নৌকা জব্দ করা হয়। এছাড়া ৩৬ জেলের মধ্যে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।


পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন চাঁদপুর নৌপুলিশ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

আরো পড়ুন : আরাকান আর্মি থেকে দুই কিশোরকে ফিরিয়ে আনলো বিজিবি

অভিযানে চাঁদপুর আনন্দবাজার মেঘনা নদী এলাকা থেকে মো. সাগর বেপারী (২৮), মো. শরীফ হোসেন (২৬), মো. আল আমিন (২৬), মিঠুন মল্লিক (২২), মো. নাঈম কুরালী (১৪) এবং মো. ইয়াসিন খাঁনসহ (১৬) মোট ছয়জনকে নৌকায় মাছ ধরার সময় আটক করা হয়। তাদের কাছ থেকে ৩১০০ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য আইনের ৫(১)/৫(২)(খ) ধারায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে মতলব উত্তর থানার মোহনপুর নদী এলাকা থেকে জয়দেব (৩০), সুকুমার বর্মণ (২৫) এবং বিকাশ বর্মণ (৩০) নামে আরও তিনজনকে মাছ ধরার সময় আটক করা হয়। তাদের কাছ থেকে ১২০০ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায়ও মৎস্য আইনের ৫(১)/৫(২)(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ, চাঁদপুর নৌ থানার ওসি এ.কে এম ইকবাল, মোহনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দিনসহ নৌ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

এস/কেবি

চাঁদপুরে ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250