মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

বন্যাকবলিত জেলায় মোবাইল অপারেটরগুলোর ফ্রি মিনিট-ইন্টারনেট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি হঠাৎ ফুঁসে উঠেছে। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি। এসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন রাখার নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

এদিকে বন্যাকবলিত জেলাগুলোর বাসিন্দাদের জন্য ফ্রি টকটাইম ও ইন্টারনেট সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের তিনটি বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক, গ্রামীণফোন ও রবি।

রবির পক্ষ থেকে দেওয়া অফারে বলা হয়েছে, বন্যায় দুর্গতদের পাশে আছি আমরা। বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় তিনদিন মেয়াদে ২৫০ এমবি ও ২০ মিনিট ফ্রি দেওয়া হচ্ছে। সুবিধাটি পেতে নির্দিষ্ট গ্রাহকদের *২১২*১# ডায়াল করতে হবে। অফারটি আপনার জন্য প্রযোজ্য কি না জানতে ডায়াল করতে হবে *৮৮৮#। অফারটি একবারই উপভোগ করা যাবে।

তাছাড়া বন্যাকবলিত বন্ধুদের পাশে আছি সবসময় ঘোষণা দিয়ে রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড এয়ারটেলও তিনদিন মেয়াদে বিনামূল্যে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট সুবিধা দিচ্ছে। অফারটি গ্রাহকরা নিতে পারবেন একবার। সেজন্য ডায়াল করতে হবে *২১২*১#।

বাংলালিংকের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যাকবলিত মানুষদের জরুরি প্রয়োজনে কিংবা প্রিয়জনের সঙ্গে সবসময় কানেক্টেড থাকতে বাংলালিংক আছে দুর্গতদের পাশে। এ দুঃসময়ে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার গ্রাহকরা নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য ২১শে আগস্ট থেকে পাচ্ছেন ফ্রি ১০ মিনিট টকটাইম ও ৫০০ এমবি, মেয়াদ ৩ দিন। সুবিধাটি পেতে নির্দিষ্ট গ্রাহকদের *১২১*৯০০*৩# ডায়াল করতে হবে।

আরও পড়ুন: বন্যাকবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ

গ্রাহক সংখ্যায় শীর্ষে থাকা গ্রামীণফোনের পক্ষ থেকে দেওয়া অফারে বলা হয়েছে, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি দেওয়া হয়েছে। মেয়াদ দেওয়া হয়েছে ৩ দিন। এটি পাওয়ার জন্য গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৫০৫০#।

যদিও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ায় বন্যাকবলিত জেলাগুলোতে ইন্টারনেট সেবা ও মোবাইল নেটওয়ার্ক কার্যত অচল হয়ে পড়েছে। সেখানকার গ্রাহকরা নেটওয়ার্ক-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

এসি/কেবি

মোবাইল অপারেটর মোবাইল নেটওয়ার্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250