মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

রাশমিকাকে বিয়ে করা প্রসঙ্গে যা বললেন বিজয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ১৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় প্রেমিক জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। বেশ লম্বা সময় ধরে দেশটির শোবিজ অঙ্গনে তাদের প্রেম ঘিরে জোর গুঞ্জন রয়েছে। সম্প্রতি ফিল্ম-ফেয়ারের এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশকিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এ অভিনেতাকে। 

তবে এসব প্রশ্নে তেমন খোলাখুলি জবাব না দিয়ে কৌশলে এড়িয়ে যান এ তারকা অভিনেতা। বিজয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, তিনি কেমন স্ত্রী চান? যার জবাবে অভিনেতার সোজাসাপ্টা উত্তর, ‘এখন এ বিষয়ে আমি মাথা ঘামাচ্ছি না। তাই এর জবাবও এখন দিতে পারছি না।’

এরপরই বিজয়ের কাছে জানতে চাওয়া হয়, জীবনসঙ্গী হিসেবে তিনি রাশমিকাকে রাখতে চাইবেন কি না? উত্তরে ‘লাইগার’ খ্যাত অভিনেতা বলেন, ‘ভালো হৃদয়ের যে কোনো নারীকেই সঙ্গী করা যায়।’

পাশাপাশি এ অভিনেত্রীর সঙ্গে বিজয়ের অনস্ক্রিন জুটি প্রসঙ্গেও মুখ খুলেছেন বিজয়। তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে খুব বেশি কাজ করা হয়নি। তাই ভবিষ্যতে ওর সঙ্গে আরও কাজ করতে চাই। সে অনেক মেধাবী ও মিষ্টি একটা মেয়ে। দিনে দিনে সে যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। এমন একজন সহকর্মীর সঙ্গে কাজ করাটা দারুণ হবে।’

এইচ.এস/

দক্ষিণী সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250