বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী

কবিকে শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রসংগীত গাইলেন শফিক তুহিন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে রবীন্দ্রসংগীত গাইলেন সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী শফিক তুহিন। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বন্নি হাসান। কবির ‘তুমি রবে নীরবে’ গানটি গেয়েছেন তারা দুজন। সংগীত আয়োজন করেছেন সালমান জেইম। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার। গতকাল বুধবার (৬ই আগস্ট) শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি।

শফিক তুহিন জানিয়েছেন, তুমি রবে নীরবে গানটির ভিডিওতে মডেল হয়েছেন জান্নাতি লিয়া। কোরিওগ্রাফি করেছেন ইমরুল হাসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে।

রবীন্দ্রসংগীত গাওয়া প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ও নজরুলের গান শুনে বড় হয়েছি। রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতি ভালোবাসাটা তাই ছোটবেলা থেকেই তৈরি হয়ে আছে। বড় হয়ে যতই রবীন্দ্রনাথকে জেনেছি-বুঝেছি, ততই তার সৃষ্টির প্রতি মুগ্ধতা বেড়েছে। বিশ্বকবির প্রয়াণ দিবসে এই গান তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন।'

শফিক তুহিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250