সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

যত বিয়ে, তত কর !

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বিয়ে করলে দিতে হবে কর। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বিয়ে ব্যবস্থা শৃঙ্খলার আওতায় আনতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রথম বিয়েতে দিতে হবে ১০০ টাকা। এরপর প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার অনুমতি সাপেক্ষে দ্বিতীয় বিয়েতে ৫ হাজার, প্রথম ও দ্বিতীয় স্ত্রী জীবিত থাকা অবস্থায় অনুমতি সাপেক্ষে তৃতীয় বিয়েতে ২০ হাজার এবং একইভাবে চতুর্থ বিয়েতে ৫০ হাজার টাকা কর দিতে হবে। আর স্ত্রী যদি মানসিক ভারসাম্যহীন বা বন্ধ্যা হয় সেক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য ২০০ টাকা কর দিতে হবে।

আরো পড়ুন: শীঘ্রই জিআই সনদ পাবে টাঙ্গাইল শাড়ি

এই কর আদায় হবে আদর্শ কর তপশিল ২০১৬ অনুযায়ী। এক্ষেত্রে করের টাকা পরিশোধ করতে হবে পাত্র পক্ষকে। এমন আইন আগে থেকে থাকলেও এটি এই প্রথম বাস্তবায়ন হচ্ছে। ধারাবাহিকভাবে ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে এ ব্যবস্থা চালু হয়েছে। প্রথম দিকে এই করের টাকা ম্যানুয়ালি আদায় করা হলেও পরবর্তীতে এটি অনলাইনের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ জানায়, প্রথমদিকে শুধু এই কর আদায় ব্যবস্থা থাকলেও পরবর্তীতে বিয়েতে অতিথি নিয়ন্ত্রণ কর আদায়ের পরিকল্পনা রয়েছে।

এইচআ/ আই. কে. জে/ 

বিয়ে ডিএসসিসি কর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250