রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সোমালিয়ান জলদস্যুদের জাহাজ থেকে ১৭ নাবিক উদ্ধার, ৩৫ জলদস্যুর আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সোমালিয়ান জলদস্যুদের ছিনতাই করা পণ্যবাহী জাহাজ ‘এমভি রুয়েন’ থেকে ১৭ জন নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে নৌবাহিনীর এক মুখপাত্র। 

শনিবার (১৬ই মার্চ) মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে ভারতীয় নৌবাহিনী জানায়, মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ এমভি রুয়েনে থাকা ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে। আর জাহাজটি অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে এমভি রুয়েন ছিনতাই করে সোমালি জলদস্যুরা।

শুক্রবার (১৫ই মার্চ) জাহাজটিকে জব্দ করা হয় এক বিবৃতিতে  জানায় ভারতীয় নৌবাহিনী। জাহাজে থাকা জলদস্যুদের আত্মসমর্পণ ও আটককৃত বেসামরিক নাগরিকদের ছেড়ে দেয়ার আহ্বান করা হয়েছে।

আরো পড়ুন: সোমালি জলদস্যুদের ছিনতাইয়ে ব্যবহৃত জাহাজে ভারতীয় নৌবাহিনীর হামলা

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনী এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং নাবিকদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী যে কার্গো জাহাজ ছিনতাই করা হয়েছে, তার জন্য এ জাহাজটিকে জলদস্যুরা ঘাঁটি হিসেবে ব্যবহার করে থাকতে পারে।

সূত্র: আল জাজিরা

এইচআ/ 

জলদস্যু সোমালিয়া এমভি রুয়েন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250