শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাস হওয়া নতুন অর্থবছরের (২০২৪-২৫) বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যত্ন ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে বিভিন্ন দেশে রপ্তানি বাড়ানোর ওপর জোর দিতে হবে। রপ্তানি নীতিমালা অনুযায়ী পণ্যের কোয়ালিটিতে যাতে কোনো ধরনের ছাড় দেওয়া না হয়, তাও নিশ্চিত করতে বলেছেন তিনি।

সোমবার (১লা জুলাই) মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এসকল নির্দেশনা তুলে ধরেন।

মো. মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে পণ্য রফতানি বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আগামী তিন বছরে যাতে রফতানির লক্ষ্যমাত্রা ১১০ বিলিয়ন ডলারে উন্নীত হয় সে বিষয়ে তৎপর হতে বলেছেন। বর্তমানে প্রতি বছর রফতানি হচ্ছে ৭০ বিলিয়ন ডলারের মতো।

একই সঙ্গে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হলে যে সকল সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাবে, তার দিকে বিশেষ নজর দিতে এবং রফতানি নীতিমালা করারও নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।

আরো পড়ুন: ভারতের সঙ্গে সমঝোতা স্বাক্ষর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি: তথ্য প্রতিমন্ত্রী

তিনি আরো বলেন, আজ প্রধানমন্ত্রী একটি বিশেষ নির্দেশনা সবাইকে দিয়েছেন। গতকালকে বাজেট পাস হয়েছে। তিনি নির্দেশনা দিয়েছেন সবাইকে, খুবই যত্নের সঙ্গে, খুবই নজরদারির সঙ্গে, নিপুণভাবে, স্বচ্ছতার সঙ্গে যেন বাজেট বাস্তবায়ন করা হয়। এতে যেন সবাই মনোনবেশ করি।

রোববার (৩০শে জুন) সংসদ অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ বাজেট কণ্ঠভোটে পাস হয়, যা ১লা জুলাই থেকে কার্যকর হয়েছে।

এরও আগে শনিবার (২৯শে জুন) বিকেলে সংসদে অর্থবিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পরে সেটি সংসদে পাস হয়।

এসি/

বাজেট প্রধানমন্ত্রীর নির্দেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250