সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু *** মিনাবের হামলার নির্দেশদাতা মার্কিন কর্মকর্তাদের ইরানের হুমকি—‘তোমাদের খুঁজে বের করা হবে’ *** পোশাক খাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষ মুহূর্তে স্থগিত *** গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ *** গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন *** মধ্যরাতে খুলনার নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ *** ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশ কি বিপদে *** চিফ হুইপের নেতৃত্বে যুক্তরাজ্য সফরে সংসদীয় প্রতিনিধি দল *** ‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির *** বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

ভারতের সঙ্গে সমঝোতা স্বাক্ষর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি: তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ফাইল ছবি

ভারতের সঙ্গে একপেশে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। 

সোমবার (পহেলা জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।

ভারতের সঙ্গে ট্রেন চলাচল শুরু হলে দেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে অসত্য ও ডাহা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। কল্পিত কাহিনি বানিয়ে গোটা জাতিকে উসকানি দিচ্ছে তাদের নেতারা।

আরো পড়ুন: এআইআইবি থেকে ৪৬৮৪ কোটি টাকা পেলো বাংলাদেশ

উভয় দেশের কানেক্টিভিটির কথা উল্লেখ করে তিনি বলেন, এই কানেক্টিভিটির জন্য ‘হাব’ হতে পারে বাংলাদেশ। শুধু যে প্রতিবেশী দেশ লাভবান হবে, এই চিন্তা বাদ দিতে হবে। ভারতের সঙ্গে সমঝোতায় সবাই লাভবান হবে। দেশটির সঙ্গে একপেশে কোনো চুক্তি হয়নি, উভয় দেশ লাভবান হবে।

ভারতের সঙ্গে ট্রেন চলাচলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু বাংলাদেশের বুক চিরে ভারতে ট্রেন যাবে না। ভারতের বুক চিড়েও বাংলাদেশের ট্রেন নেপাল, ভুটান যাবে। কিন্তু সেভাবে তো গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

এইচআ/ 

বিএনপি তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250