শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

প্রার্থিতা ফিরে পেতে আপিলের সপ্তম শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ সপ্তম দিন। আজ শুক্রবার (১৬ই জানুয়ারি) দুপুর ৩টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ে ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি হবে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) ষষ্ঠ দিনের শুনানিতে ১০৪টি আবেদনের ওপর সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। এর মধ্যে ৬০টি আবেদন মঞ্জুর করা হয়, ৩৪টি আবেদন নামঞ্জুর করা হয় এবং ১০টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। ষষ্ঠ দিনের শুনানি শুরু হয় সকাল ১০টায় এবং বিকেল পর্যন্ত তা চলে।

ইসি জানায়, গত শনিবার (১০ই জানুয়ারি) আপিল শুনানির প্রথম দিনে ৭০টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ ঘোষণা করা হয়। ওইদিন ১৫টি আবেদন বাতিল এবং ৩টি আবেদন স্থগিত রাখা হয়। বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে মোট ৩৩৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সময়ে ১১৫ জনের আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে। এছাড়া ৩৩টি আবেদন এখনো অপেক্ষমাণ রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাকি আপিলগুলোর শুনানি ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।

জে.এস/

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250